Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

‘তুমি আবার গান জানো নাকি’! নেটিজেনের কটাক্ষের জবাব দিলেন গায়িকা ইমন চক্রবর্তী, জানালেন ‘গানবাজনা আজীবনেও সবটা জানা যায়না, ট্রোলারকে আর কী বললেন ইমন?

‘তুমি আবার গান জানো নাকি’! নেটিজেনের কটাক্ষের জবাব দিলেন গায়িকা ইমন চক্রবর্তী, জানালেন ‘গানবাজনা আজীবনেও সবটা জানা যায়না, ট্রোলারকে আর কী বললেন ইমন?

এই মুহূর্তে টলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা বললেই উঠে আসে ইমন চক্রবর্তীর নাম। কারন তার হাত ধরে এসেছে জাতীয় পুরস্কার থেকে শুরু করে বিভিন্ন রকম সম্মান। তবে এবার তাকেই নেটিজেনের ট্রোলের সম্মুখীন হতে হলো সোশ্যাল মিডিয়ায়। তবে ইমন অবশ্য মুখ বুজে কটাক্ষ সহ্য করার মানুষ নন বরং বরাবরই স্পষ্টবক্তা হিসেবে পরিচিত তিনি। তাই এবারও যথাযথ উত্তর দিতে দেখা গেছে তাকে। বলাই বাহুল্য তার পাল্টা প্রতিবাদ মন জয় করে নিয়েছে নেট দুনিয়ার বাসিন্দাদের।

ঘটনার সূত্রপাত হয় যখন ইমন সোশ্যাল মিডিয়ায় তার আগামী গানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আসেন অনুগামীদের। প্রসঙ্গত জানা গিয়েছে বিয়ের মরশুমে নাচের জন্য একটি গান গেয়ে ফেলেছেন গায়িকা। যেখানে তার সঙ্গে বিয়ের কনের চরিত্রে দেখতে পাওয়া যাবে রশনি ভট্টাচার্যকে। ইমনকেও লাল পাড়, হলুদ শাড়ি পরে উপস্থিত থাকতে দেখা দিয়েছে গানে। সেখানেই আচমকা এক নেটিজেন বলে বসেন যে ইমন নাকি মোটেও গান গাইতে পারেন না।

আরও পড়ুন: শুভ মুক্তির দোরগোড়ায় 83, মুক্তির তারিখ ঘোষণা করলেন রণবীর সিং

তবে গায়িকা অবশ্য রেগে যান নি এই কটাক্ষে। বরং জানিয়েছেন গান-বাজনা হলো একটা এমন জিনিস যা সারা জীবন ধরে শিখে গেলেও সবটা বোধহয় জানতে পারা যায় না। বলাই বাহুল্য ইমনের এই সম্মানজনক প্রতিবাদ প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের কাছ থেকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment