Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

নিজের মনের কথা তোর্সাকে জানানোর আগে সোম এবং তোর্সার মধ্যে ঢুকে পড়ল তৃতীয় ব্যক্তি, ‘মিঠাই’ ধারাবাহিকে এলো নতুন চমক, তোর্সাকে আর মনের কথা বলবে না সোম?

নিজের মনের কথা তোর্সাকে জানানোর আগে সোম এবং তোর্সার মধ্যে ঢুকে পড়ল তৃতীয় ব্যক্তি, ‘মিঠাই’ ধারাবাহিকে এলো নতুন চমক, তোর্সাকে আর মনের কথা বলবে না সোম?

মিঠাই ধারাবাহিকে বর্তমানে জমজমাট পর্ব চলছে। প্রেমের মরসুম শুরু হয়ে গিয়েছে এই ধারাবাহিকে। ধারাবাহিকের জনপ্রিয় জুটিরা নিজেদের মনের মানুষের কাছাকাছি আসে। একদিকে যেমন মিঠাই এবং সিদ্ধার্থ একে অপরের কাছাকাছি আসে। সিদ্ধার্থ মিঠাই কে ভালবেসে ফেলেছে। অন্যদিকে আবার রাতুল এবং শ্রী ও একে অপরকে নিজেদের মনের কথা জানিয়ে দিয়েছে। নিজেদের ভালোবাসার কথা প্রকাশ করেছে একে অপরের কাছে। অন্যদিকে সোম ও তোর্সা কে নিজের মনের কথা প্রকাশ করতে গিয়েও প্রকাশ করতে পারছে না। এর মধ্যেই তাদের মধ্যে প্রবেশ ঘটেছে তৃতীয় ব্যক্তির।

প্রথমে তোর্সার জন্য সেরকম কিছু অনুভূতি না থাকলেও আস্তে আস্তে তোর্সাকে ভালোবেসে ফেলছে সোম। এদিকে তোর্সা শুধুমাত্র সিদ্ধার্থ কে কাছে পাওয়ার জন্য সোমকে ট্রামকার্ড হিসেবে ইউজ করে মোদক বাড়িতে বউ হয়ে এসেছে। তবে সোম ও তোর্সার মধ্যে তেমন বন্ডিং না থাকলেও দর্শকেদের বিশ্বাস এই জুটির একদিন মোদক পরিবার এবং মিঠাই এর ছোঁওয়ায় ঠিক কাছাকাছি আসবে। কিন্তু তার আগেই সোম এবং তোর্সার মাঝে কাটা হয়ে দাঁড়াচ্ছে মোদক পরিবারের চিরকালের শত্রু আগারওয়ালের ছোট ছেলে ওমি আগরওয়াল।

আরও পড়ুন: বয়স ৪০’এর কোটায়, তবুও বোল্ড অবতারে পায়েল সরকার প্রতিনিয়ত উষ্ণতা ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, অনাবৃত উরুতে নেশা ধরালেন ‘বম্বশেল’ পায়েল

ইতিমধ্যেই তোর্সার সঙ্গে হাত মিলিয়ে মোদক পরিবারের ক্ষতি করতে চাইছে ওমি। কিছুদিন আগেই মোদক দের ব্যবসার বিরাট বড় ক্ষতি করতে চেয়েছিল সে কিন্তু নিজের সেই কাজে সফল হয়নি যার জন্য হাল ছাড়িনি সে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই আবারও নতুন ফন্দি আছে তোর্সার সঙ্গে হাত মিলিয়ে। কিন্তু বর্তমানে হাওয়া অন্যদিকে বইছে। তোর্সা এবং ও ওমির সম্পর্ক ঠিক ভাল ঠেকছে না দর্শকদের। কি হতে চলেছে আগামী দিনে ধারাবাহিকে। আবার কোন নতুন টুইস্ট নিয়ে হাজির হবে মিঠাই ধারাবাহিক। জানতে হলে রোজ জি বাংলার পর্দায় ঠিক রাত আটটায় চোখ রাখতে হবে মিঠাই ধারাবাহিকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment