Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

‘আমাকে নিজের ঘনিষ্ঠ বন্ধু বলতো, অথচ বিয়েতে নিমন্ত্রণ করলোনা’! অনস্ক্রিন ‘মা’ অনিন্দিতার বিয়েতে নিমন্ত্রণ না পেয়ে অভিমানী অভিনেত্রী শ্রুতি দাস, ‘মা’ অনিন্দিতার বিয়েতে আমন্ত্রণও পাননি শ্রুতি

‘আমাকে নিজের ঘনিষ্ঠ বন্ধু বলতো, অথচ বিয়েতে নিমন্ত্রণ করলোনা’! অনস্ক্রিন ‘মা’ অনিন্দিতার বিয়েতে নিমন্ত্রণ না পেয়ে অভিমানী অভিনেত্রী শ্রুতি দাস, ‘মা’ অনিন্দিতার বিয়েতে আমন্ত্রণও পাননি শ্রুতি

টলিউডের অন্যতম স্পষ্টবক্তা একজন অভিনেত্রী হলেন শ্রুতি দাস। ইতিমধ্যেই ছোটপর্দার বিভিন্ন সিরিয়ালে যাকে দেখতে পেয়েছেন দর্শকরা। সেই তালিকায় রয়েছে ‘দেশের মাটি’ থেকে শুরু করে ‘ত্রিনয়নী’র মত ধারাবাহিক। তবে এবার ‘দেশের মাটি’ ধারাবাহিকের এক সহকর্মীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল অভিনেত্রী শ্রুতি দাসকে। প্রসঙ্গত এর আগে একাধিকবার বিভিন্ন ইন্টারভিউতে শ্রুতি জানিয়েছেন টলিউডের বিনোদন জগতে সত্যিকারের বন্ধু খুবই কম পাওয়া যায়। তবে এবার তাদের মধ্যেই একজনের বিরুদ্ধে মুখ খুলতেই দেখা গেল অভিনেত্রীকে।

প্রসঙ্গত ‘দেশের মাটি’ ধারাবাহিকে শ্রুতির মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন টলিউড অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী যিনি কিছুদিন আগে টলিউড অভিনেতা সুদীপ সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী মানালি দে। তবে সেখানে আমন্ত্রণ পাননি শ্রুতি। তিনি জানিয়েছেন অনিন্দিতার বিয়ের খবর তৃতীয় ব্যক্তির কাছ থেকে জানতে হয়েছিল তাকে।

তারপরেও অভিনেত্রীকে আইবুড়ো ভাত খাইয়ে ছিলেন তিনি কিন্তু বিয়েতে তাও নিমন্ত্রণ মেলেনি তার। এর উত্তরে অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী জানিয়েছেন অত্যন্ত ছোট করে ঘরোয়া ভাবে বিয়ে করেছেন তিনি। এরপরে বিয়ের পার্টি হলে সেখানে অবশ্যই আমন্ত্রিতের তালিকায় থাকবেন শ্রুতি। তবে বলাই বাহুল্য গোটা বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: সাঁওতালি ভাষার জয়জয়কার! ‘দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসব’ এ সেরা অভিনেত্রীর সম্মান জিতে নিলেন সাঁওতালি অভিনেত্রী ডগর টুডু!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment