Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

সৌরভ গাঙ্গুলীর সামনে ‘পরম সুন্দরী’ গানে অসাধারণ নেচে দাদাগিরির মঞ্চ মাতালেন শ্রাবন্তী,মনামী, ঐন্দ্রিলা ও পূজা! তুমুল ভাইরাল ভিডিও

সৌরভ গাঙ্গুলীর সামনে ‘পরম সুন্দরী’ গানে অসাধারণ নেচে দাদাগিরির মঞ্চ মাতালেন শ্রাবন্তী,মনামী, ঐন্দ্রিলা ও পূজা! তুমুল ভাইরাল ভিডিও

এইমুহুর্তে বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হলো জি বাংলার দাদাগিরি। সপ্তাহে দুদিন শনি ও রবি ঠিক রাত ৯:৩০ এ এই শো জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয়। দেখতে দেখতে ৯ টা সিজন পার করে গেলো দাদাগিরি। প্রতিদিনই থাকে প্রশ্ন উত্তরে পর্বের সঙ্গে মজার মজার ঘটনা। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি প্রত্যেকেই দাদার সঙ্গে খেলতে উপস্থিত থাকেন মঞ্চে।

গত রবিবার ছিল দাদাগিরির মঞ্চের দোলযাত্রার বিশেষ পর্ব। আর সেই বিশেষ পর্বে উপস্থিত ছিলেন টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। উপস্থিত ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিক্রম চ্যাটার্জী, ঐন্দ্রিলা সেন, মনামী ঘোষ, সোমরাজ মাইতি ও পূজা ব্যানার্জি। সকলেই টলিউড ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ। এবারে দাদাগিরির মঞ্চে এসে জনপ্রিয় বলিউড ছবি মিমির পরম সুন্দরী গানে নেচে মঞ্চ মাতালেন এই চার সুন্দরী।

ঐদিন মঞ্চে দাদা সৌরভ গাঙ্গুলী কেও নাচতে দেখা গিয়েছে। চার অভিনেত্রীর সঙ্গে তালে তাল মিলিয়ে কোমর দুলিয়েছেন বিসিসিআই এর প্রেসিডেন্ট। বিশেষ ওই পর্বের নাম ছিল রাঙিয়ে দিয়ে যাও।

আরও পড়ুন: আরিয়ান মাঠে থাকার জন্যই ম্যাচ জিতেছে KKR, শাহরুখ খানের পুত্র আরিয়ান খান কেই ‘কলকাতা নাইট রাইডার্স এর লাকি চার্ম বলে মনে করছেন ভক্তরা, শাহরুখ পুত্রর উপস্থিতির কারণে কাল ম্যাচ জিতেছে কেকেআর! দাবি নেটিজেনদের, টুইটারে শাহরুখ ভক্তদের উচ্ছ্বাস

ঐদিন প্রত্যেকেই ট্র্যাডিশনাল পোশাকে সেজে উঠেছিলেন। শাড়ি, পাঞ্জাবি তে সেজে উঠেছিলেন প্রত্যেকে। আর প্রত্যেককেই অসম্ভ সুন্দরী লাগছিল। জি বাংলার অফিশিয়াল পেইজ থেকেও এই ভিডিও শেয়ার করা হয়েছে। আর প্রত্যেকেই কালকের এই পর্ব দারুন উপভোগ করেছে। প্রত্যেকেই ঐদিন নিজেদের ক্যারিয়ার এর কথা দাদার সঙ্গে ভাগ করে নেয়। এছাড়াও সৌরভ গাঙ্গুলী কে পাল্টা প্রশ্ন করেন তারা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment