Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

‘অনেক টাকা দিয়েছি, টাকা নষ্ট করতে পারবো না’! প্রেমিকা ঐন্দ্রিলা স্কাই-ডাইভিং করবেন না শুনে বলেছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা! দাদাগিরির মঞ্চে ফাঁস হল বিস্ফোরক তথ্য, স্কাই ডাইভিং-এর আগে বুকটা শুকিয়ে গিয়েছিল, বললেন নায়িকা

‘অনেক টাকা দিয়েছি, টাকা নষ্ট করতে পারবো না’! প্রেমিকা ঐন্দ্রিলা স্কাই-ডাইভিং করবেন না শুনে বলেছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা! দাদাগিরির মঞ্চে ফাঁস হল বিস্ফোরক তথ্য, স্কাই ডাইভিং-এর আগে বুকটা শুকিয়ে গিয়েছিল, বললেন নায়িকা

সম্প্রতি দাদাগিরির মঞ্চে এক বিশেষ পর্বে উপস্থিত হয়েছিলেন টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। সেখানেই আলাপচারিতায় নিজের এক অনন্য অভিজ্ঞতার কথা সকলের সামনে তুলে ধরতে দেখা যায় অভিনেত্রীকে।প্রসঙ্গত টলিউড অভিনেতা এবং সম্পর্কে প্রেমিক অঙ্কুশ হাজরার সঙ্গে বিভিন্ন জায়গায় বেড়াতে যান অভিনেত্রী ঐন্দ্রিলা সেন।

তেমনই বেড়াতে গিয়ে স্কাইডাইভিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।দাদাগিরির মঞ্চে এবার সেই অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করতে দেখা গেল অভিনেত্রীকে। ঐন্দ্রিলা এদিন সঞ্চালক সৌরভ গাঙ্গুলীকে জানান শেষ মুহূর্তে ভয় পেয়ে স্কাইডাইভিং করার সিদ্ধান্ত থেকে সরে আসতে চেয়ে ছিলেন তিনি। তবে অঙ্কুশ জানিয়েছিলেন প্রচুর টাকা খরচ করেছেন তিনি।

টকি স্কাই ডাইভিং এর থেকে পিছিয়ে আসা চলবেনা। অভিনেত্রী জানিয়েছেন এরপর স্কাই ডাইভিং করেছিলেন তিনি এবং সেই অভিজ্ঞতা সম্পূর্ণ অন্যরকম বলে দাবি করেছেন তিনি। মাঝ আকাশে প্যারাসুটে ভেসে যাওয়ার আগে প্লেন থেকে চারিদিকে তাকিয়ে মেঘ দেখে বুক শুকিয়ে গিয়েছিল বলে এদিন মন্তব্য করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন।

আরও পড়ুন: নিজেদের থেকে বয়সে ছোট ছেলেদের বিয়ে করে স্বামীর সুখে সংসার করছেন বলিউডের এই ৫ অভিনেত্রী, রইলো তালিকা

বলাই বাহুল্য তার এই অভিজ্ঞতার ভিডিও দেখে উপস্থিত আরেক অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ অনেকেই অভিনেত্রীর সাহসিকতা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। এদি সোশ্যাল মিডিয়ায় দারুন ভাইরাল হয়েছে দাদাগিরির এই বিশেষ পর্ব।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment