Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
16 July 2026

আরিয়ান মাঠে থাকার জন্যই ম্যাচ জিতেছে KKR, শাহরুখ খানের পুত্র আরিয়ান খান কেই ‘কলকাতা নাইট রাইডার্স এর লাকি চার্ম বলে মনে করছেন ভক্তরা, শাহরুখ পুত্রর উপস্থিতির কারণে কাল ম্যাচ জিতেছে কেকেআর! দাবি নেটিজেনদের, টুইটারে শাহরুখ ভক্তদের উচ্ছ্বাস

আরিয়ান মাঠে থাকার জন্যই ম্যাচ জিতেছে KKR, শাহরুখ খানের পুত্র আরিয়ান খান কেই ‘কলকাতা নাইট রাইডার্স এর লাকি চার্ম বলে মনে করছেন ভক্তরা, শাহরুখ পুত্রর উপস্থিতির কারণে কাল ম্যাচ জিতেছে কেকেআর! দাবি নেটিজেনদের, টুইটারে শাহরুখ ভক্তদের উচ্ছ্বাস

গত এক বছর আগে শাহরুখ খান পুত্র আরিয়ান খানের জীবনে এসেছিল অনেক বড় এক ঝড়। সেই ঝড়ে সামলে উঠে বর্তমানে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে এসেছে আরিয়ান। সবকিছু সামলে এখন স্বাভাবিক জীবনে ধীরে ধীরে ধীরে ফিরছে সে। মাদকদ্রব্য পাচার কাণ্ডে তার নাম জড়িয়েছিল তারপর থেকে তদন্ত, সমালোচনা, ট্রোল ইত্যাদি একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছিল শাহরুখ পুত্র কে। তবে নতুন বছরের শুরুতে একেবারে নতুন করে শুরু করছে আরিয়ান। এ বছর আইপিএলের টিম সিলেকশন এর সময় আরিয়ানকে বোন সুহানা খানের সঙ্গে দেখা গিয়েছিল। এছাড়াও ইন্ডাস্ট্রির বিভিন্ন পার্টিতেও আরিয়ানকে দেখা যাচ্ছে।

গত শনিবার ২৬শে মে শুরু হয়েছে আইপিএল। প্রথমদিন এর ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস এর। প্রথম দিনের এই জমজমাট ম্যাচে মাঠে খেলা দেখতে হাজির হয়েছিলেন স্বয়ং শাহরুখ পুত্র আরিয়ান। তাও আবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। শনিবার ম্যাচের মাঝে আরিয়ান খানের সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে বসে বন্ধুর সঙ্গে হাসতে হাসতে ম্যাচ দেখছিল আরিয়ান। সেই ছবি এবং ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

আর অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স এবং শাহরুখ খানের ভক্তরা তো আরিয়ান খান কে মাঠে দেখে বেজায় খুশি। তাকে দেখে ম্যাচ জেতার ইচ্ছে প্রত্যেকের মধ্যেই ছিল। ম্যাচ জেতার পর অনেকেই টুইটে বিভিন্ন মন্তব্য করেন অনেকেই আরিয়ান খান কি কেকেআরের লাকি চার্ম বলে সম্বোধন করেন। ম্যাচ শেষে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে দেয় কেকেআর।

আরও পড়ুন: কালী পুজোতে মুক্তি পেলো ভুবন বাদ্যকরের নতুন গান, ভাইরাল ভিডিও

কলকাতা নাইট রাইস এর ম্যাচ থাকাকালীন শাহরুখ খান আরিয়ান খান যদি মুম্বাইতে উপস্থিত থাকেন তাহলে সব সময়ই তারা ম্যাচ দেখতে আসেন মাঠে। এবারেও তার অন্যথা হলো না শাহরুখ খান না থাকলেও তার বড় ছেলে আরিয়ান খান কে মাঠে দেখি বেজায় খুশি হয়েছে ভক্তরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment