Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
2 July 2026

ছোট থেকেই মাল্টি ট্যালেন্টেড ইউভান! রাজস্থানে গিয়ে সন্তুর বাজিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেককে অবাক করে দিলো একরত্তি খুদে, মিউজিসিয়ান Yuvaan-এর কান্ডকারখানায় হেসে লুটোপুটি নেটিজেনরা, রইল ভিডিও

ছোট থেকেই মাল্টি ট্যালেন্টেড ইউভান! রাজস্থানে গিয়ে সন্তুর বাজিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেককে অবাক করে দিলো একরত্তি খুদে, মিউজিসিয়ান Yuvaan-এর কান্ডকারখানায় হেসে লুটোপুটি নেটিজেনরা, রইল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ থাকেন তারা টলিউডের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবং পরিচালক রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একাউন্টের চোখ রাখলেই দেখতে পাবেন বর্তমানে সপরিবারে রাজস্থানে ছুটি কাটাচ্ছেন রাজ চক্রবর্তী। সঙ্গে রয়েছে তাদের এক রত্তি ছেলে ইউভান। কাজের ফাঁকে মাঝেমধ্যেই এদিক-ওদিক ভ্রমণে বেরিয়ে পড়েন রাজ চক্রবর্তী শুভশ্রী তাদের ছোটভানকে নিয়ে। এর আগেও আমরা তাদের বিভিন্ন ঘুরতে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি।

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নিজেদের ঘুরতে যাওয়ার বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন রাজ চক্রবর্তী। সম্প্রতি ইউভানের একটি নতুন ভিডিও আপলোড করলেন পরিচালক। এমনিতেই দর্শকদের মাঝে ইউভান অত্যন্ত জনপ্রিয়। ছোট থেকেই মা বাবার মতোই জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে। ইউভানের ছবি এবং ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দর্শকেরা।

আর সেই ভিডিও ছবি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে পড়ে। তবে কিছুদিন আগে ঘুরতে গিয়ে রাজ-শুভশ্রী ইউভানকে নিয়ে আজমের শরিফ থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছে। যা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ সেখানে পুজো দিতে গিয়ে ইউভান এবং রাজ দুজনেই ফেজ টুপি পড়েছিলেন। সেই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে সমালোচনা কটাক্ষ। এমনকি ছোট্ট ইউভান কেও কটুক্তি করতে ছাড়েননি নেটিজেন এর একাংশ।

আরও পড়ুন: সিদ্ধার্থ নেই, প্রয়াত অভিনেতার জন্মবার্ষিকীর আগে এবার অনাথ আশ্রমে ছুটে গেলেন অভিনেত্রী শাহনাজ গিল, ভাইরাল ছবি

তবে সম্প্রতি রাজ ইউভানের একটি মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে ছোটভানের হাতে সন্তর ধরিয়ে দিয়েছেন এক ব্যক্তি। নতুন জিনিস পেয়ে দিব্যি খুশি ইউভান। এই ভিডিওটি শেয়ার করে রাজ চক্রবর্তী ক্যাপশনে লিখেছেন ‘নতুন বাদ্যযন্ত্র পেয়ে খুব খুশি ইউভান’। আর মুহূর্তের মধ্যেই দর্শকমহলে এই ভিডিও ভাইরাল হয়ে পড়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment