টেলিভিশন ও OTT জগতের অন্যতম পরিচিত মুখ হলো উর্ফি জাভেদ। সোশ্যাল মিডিয়ায় যারা নিত্যদিন অ্যাক্টিভ থাকেন তারাও উর্ফি কে চেনেন। নিজেকে সবসময় লাইমলাইটে রাখতে তিনি নানানরকম কর্মকাণ্ড করেন। সোশ্যাল মিডিয়ায় উর্ফি কে নিয়ে চর্চার শেষ নেই। মাঝেমধ্যেই তিনি নিজের নানান ধরেনের পোশাক ও কর্মকাণ্ডের জন্য চর্চায় থাকেন। বিগবসের ঘরে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করার পর থেকেই তিনি জনপ্রিয়তা পেয়েছেন।
তার খোলামেলা পোশাকের জন্য তাকে নিয়ে সমালোচনা হয়। যদিও এসমস্ত ট্রোল, সমালোচনা তে তিনি কর্ণপাত করেন না কখনোই। সমস্ত কটাক্ষকেই উপেক্ষা করেন। নিজেকে প্রতিদিন নতুনভাবে মেলে ধরেন। যেমন সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এ একটি ভিডিও শেয়ার করেছেন। যা দেখে চক্ষু ছানাবড়া হয়ে গেছে নেটিজেনদের। তার পরনের পোশাকের জন্যই আবারও শিরোনামে এসেছেন তিনি।
ব্যান্ডেজের মতো দেখতে একটি পোশাক পরেছিলেন। এছাড়া হাতে গ্লাভস পরা ছিল। আর পড়েছেন জিন্স। চুলে বাঁধা পনিটেল। উরফিকে এই পোশাকে বাথটবে বসে থাকতে দেখা গেছে। আর এই ভিডিও দেখেই এক একজন নে এক এক রকম কমেন্ট করেছেন। এমনিতে উড়ফি নিজের এই সাহসী পোশাক পড়ার জন্য জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় তার ২০ লক্ষ ফলোয়ার্স রয়েছে।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার কু-প্রভাব নিয়ে তৈরি হল ছবি ‘ক্লাস রুম’।
View this post on Instagram




