Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

‘৩ বার বাচ্চা নষ্ট করেছি আমরা’! ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে দাঁড়িয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করে তীব্র সমালোচনার সম্মুখীন অভিনেতা সম্রাট মুখার্জি, ভাইরাল ভিডিও

‘৩ বার বাচ্চা নষ্ট করেছি আমরা’! ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে দাঁড়িয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করে তীব্র সমালোচনার সম্মুখীন অভিনেতা সম্রাট মুখার্জি, ভাইরাল ভিডিও

সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি’র সম্প্রচার। যেখানে সঞ্চালকের ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে জনপ্রিয় টলিউড অভিনেতা জিৎকে। ইতিমধ্যেই তার সঞ্চালনায় এই মঞ্চে হাজির হতে দেখা গিয়েছে টলিউডের একাধিক বাস্তব জীবনের জনপ্রিয় জুটিকে। এখানে এসে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করার সঙ্গে সঙ্গে নিজেদের ব্যক্তিগত জীবনের নানান অজানা তথ্য মাঝেমধ্যেই ফাঁস করতে দেখা যায় তাদের।

তবে এবার নিজেদের বিবাহিত জীবনের গোপন তথ্য ফাঁস করে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার সম্মুখীন হতে হলো জনপ্রিয় টলিউড অভিনেতা সম্রাট মুখার্জি এবং তার স্ত্রী ময়না মুখার্জিকে। এদিন জিতের প্রশ্নের উত্তর দিতে গিয়ে টলিউডের এই জনপ্রিয় জুটি জানিয়েছেন পরপর তিনবার সন্তান নষ্ট করতে হয়েছে তাদের। পাশাপাশি আরও জানিয়েছেন কোন দুর্ঘটনা নয় বরং ইচ্ছাকৃতভাবেই এই কাজ করেছিলেন তারা।

কারণ হিসেবে অভিনেতা জানিয়েছেন আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে সন্তানের দায়িত্ব নিতে অক্ষম ছিলেন তারা। পাশাপাশি তার স্ত্রী জানিয়েছেন তৃতীয়বার সন্তান নষ্ট করার সময় মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন তিনি। বলাই বাহুল্য এই তথ্য সামনে আসতেই নেটিজেনদের একটি বড় অংশ তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন এই জুটির উদ্দেশ্যে। তারা জানিয়েছেন ইচ্ছাকৃতভাবে এ ধরনের কাজ করা কখনোই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: রাজ-শুভশ্রীর পরিবারে এবার নতুন সদস্য! রবিবার হতেই তাদের সঙ্গে ভ্রমণে বেরোলো ছোট্ট ইউভান, নতুন কুকুরকে চুমু দিল শুভশ্রীর ছেলে ইউভান, ভাইরাল ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment