Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
27 June 2026

“অঙ্ক কারোর জীবনে কোনো কাজে আসে না”, সাক্ষাৎকারে বেফাঁস মন্তব্য করে ট্রোলের মুখে পড়লেন তারকা শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর, ভাইরাল ভিডিও

“অঙ্ক কারোর জীবনে কোনো কাজে আসে না”, সাক্ষাৎকারে বেফাঁস মন্তব্য করে ট্রোলের মুখে পড়লেন তারকা শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর, ভাইরাল ভিডিও

মুখ খুললেই ট্রোলের শিকার হতে হয় বলিউডের স্টার কিডদের। মাঝেমধ্যেই তারা নিজেদের অজান্তে এমন বেফাঁস মন্তব্য করে ফেলেন যা তাদের ট্রোল, সমালোচনার মুখে ফেলে দেয়। আলিয়া ভাট থেকে শুরু করে অনন্যা পান্ডে সকলেই কখনো না কখনো বেফাঁস কথা বলে ট্রোল হয়েছেন। আলিয়া ভাট তো একবার এক টেলিভিশন শো তে এসে দেশের মুখ্যমন্ত্রীর নাম পৃথ্বীরাজ চৌহান বলেছেন। আর অনন্যা পান্ডেও নিজের স্ট্রাগেলের কথা বলেছিলেন। যার জন্য তাদের এখনো ট্রোল হতে হয়। এবারে সেরকমই এক কথা বলে নিজেকে দর্শকদের কাছে হাসির পাত্রী করে তুললেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। জাহ্নবীর মতে অঙ্ক নাকি মানুষের জীবনে কোনো কাজেই আসে না।

প্রযোজক বনি কাপুর এবং শ্রীদেবীর কন্যা হলেন জাহ্নবী। স্টার কিড হিসেবেই তার এন্ট্রি হয়েছিল ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী কে জিজ্ঞাসা করা হয় স্কুলে পড়াকালীন তার কোন বিষয় ভালো লাগতো আর কোন বিষয় খারাপ লাগতো। জাহ্নবী লেই প্রশ্নের উত্তরে জানান তিনি শুধুমাত্র ইতিহাস আর সাহিত‍্যই পড়তেন। কারণ ওই দুটো বিষয়েই তিনি ভাল ছিল না। কিন্তু অঙ্ক অভিনেত্রীর একেবারেই ভাল লাগত না। এমনকি তিনি এটাও বুঝতে পারেন না অঙ্ক শেখার প্রয়োজনটাই বা কী? এত বীজগণিত শিখলেন অথচ ক‍্যালকুলেটারের কখনো দরকারই পড়লনা। শেষে জাহ্নবী এও বলেন, অঙ্ক মানুষকে প্রতিবন্ধী বানিয়ে দেয়।

আর সাক্ষাৎকারের এই ভিডিও সামনে আসার পর থেকেই নেটিজেনদের একাংশ ট্রোল, সমালোচনা শুরু করে দিয়েছে। কেউ কেউ বলছেন তারকা সন্তানদের থেকে এরচেয়ে আর বেশি কি বা আশা করা যায়। এরা শুধু ঠিকমতন অভিনয় করুক তাই যথেষ্ঠ। এই ধরনের আরও নানান মন্তব্য করা হয়েছে জাহ্নবী কে নিয়ে।

আরও পড়ুন: কখনো বাথরুমে, আবার কখনো নাইট ড্রেসে আবেদনময়ী লুকে ঝড় তুলছেন সুচিত্রা সেনের ছোট নাতনি রিয়া সেন, একের পর এক ফ্রেমে শরীরী কায়দায় ভক্তদের ঘুম কাড়লেন সেনকন্যা, ভাইরাল ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment