Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
26 June 2026

প্রচুর বড়ো জুতো পড়ে নজর কাড়লেন সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলী, প্যারিসের আইফেল টাওয়ারের সামনে বসে ছবি তুললেন শুভশ্রী গাঙ্গুলী, পুজোর আগেই ইউরোপে দারুন ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী, ভাইরাল ছবি

প্রচুর বড়ো জুতো পড়ে নজর কাড়লেন সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলী, প্যারিসের আইফেল টাওয়ারের সামনে বসে ছবি তুললেন শুভশ্রী গাঙ্গুলী, পুজোর আগেই ইউরোপে দারুন ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী, ভাইরাল ছবি

পরপর বেশকিছু ছবিতে অভিনয় করার পর এবারে একটুখানি ছুটির মুডে ধরা দিয়েছেন রাজ-শুভশ্রী। তাই কাজের ফাঁকেই ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন দুজনে সঙ্গে রয়েছে তাদের ছোট্ট ইউভান। রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলীর সোশ্যাল মিডিয়া একাউন্টের চোখ রাখলে বোঝা যাবে চুটিয়ে নিজেদের ছুটি উপভোগ করছেন তারা। কখনো বরফে ঢাকা পাহাড় আবার কখনো আইফেল টাওয়ারের সামনে পোজ দিয়ে ছবি তুলছেন পরিচালক এবং অভিনেত্রী। কিছুদিনের ব্যবধানে মুক্তি পেয়েছে শুভশ্রীর অভিনীত বেশ কিছু ছবি ধর্মযুদ্ধ, হাবজি-গাবজি, বিসমিল্লাহ। এরপর পুজোতে মুক্তি পাবে বৌদি ক্যান্টিন। সুতরাং বোঝাই যাচ্ছিল মাঝে শুভশ্রীর উপর থেকে কত চাপ গিয়েছে কাজের। আর সেজন্যই চাপমুক্ত হওয়ার জন্য লম্বা ছুটিতে বেরিয়ে পড়েছেন সপরিবারে। তাই হাতে বেশ কিছুদিন সময় নিয়ে বেরিয়ে পড়েছেন ইউরোপ ট্রিপে।

বর্তমানে সুইজারল্যান্ড এবং প্যারিসে ঘুরে বেড়াচ্ছেন তারা। কখনো সুইজারল্যান্ডের বরফে ঢাকা পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আবার কখনো প্যারিসের আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন প্রত্যেকে। ইউভানকেও দেখা গিয়েছে বরফের মাঝে দাঁড়িয়ে শাহরুখ খানের পোজে ছবি তুলতে। সুইজারল্যান্ডে বেশ কিছুদিন ছুটি কাটিয়ে ইউরোপের রেলের চেপে পাড়ি দিয়েছেন প্যারিসে। আর প্যারিস মানেই ভালোবাসার শহর, আইফেল টাওয়ার। সেখানেই ফ্লোরাল প্রিন্টের পোশাক পরে সুন্দর পোজে ছবি তুলেছেন শুভশ্রী। নিজের ইনস্টাগ্রাম একাউন্টে সেই ছবি শেয়ার করেছেন তিনি।

ফিরে গিয়েও অভিনেত্রীর প্রচুর কাজের চাপ। আগামী দিনে ইন্দুবালা ভাতের হোটেল, ডক্টর বক্সির মত বেশ কিছু ছবিতে দেখা যাবে শুভশ্রী কে। এছাড়া রাজও বলিউডে ডেভিউ করতে চলেছেন। যার ফলে কাজের চাপ প্রচুর। সামনে পুজোতেই মুক্তি পাচ্ছে শুভশ্রী গাঙ্গুলী এবং পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ছবি বৌদি ক্যান্টিন। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরমব্রত নিজেই।

আরও পড়ুন: ‘কাজল অভিনেত্রী হিসেবে মোটেই ভালো নয়’! শুরুতেই কাজলের কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান, এবার সামনে এলো শাহরুখ খানের আসল চেহারা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment