Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

পিলু নয় রঞ্জার চরিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন অভিনেত্রী ইধিকা পাল

পিলু নয় রঞ্জার চরিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন অভিনেত্রী ইধিকা পাল

এতদিনে হয়তো দর্শক জেনে গিয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পিলু খুব শীঘ্রই শেষ হতে চলেছে। আগামী নভেম্বরেই এই ধারাবাহিকের শেষ সম্প্রচার হবে টিভির পর্দায়। ধারাবাহিকের অন্যতম দ্বিতীয় কেন্দ্রীয় চরিত্র রঞ্জার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী ইধিকা পাল। তার অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসা পেয়েছে। অনেকেই বলেছিলেন পিলু ধারাবাহিকে পিলু চরিত্রে থেকে রঞ্জার চরিত্র দর্শকদের বেশি পছন্দের। ইধিকাও নিজের চরিত্র টিভির পর্দায় দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন।

এর আগেও আমরা জি বাংলার অন্যতম ধারাবাহিক রিমিলি তে অভিনেত্রীর অভিনয় দেখেছি। তার অভিনয় সত্যিই অতুলনীয়। তার অভিনয়ের দক্ষতা এতটাই যে এবার নিজের অভিনয়ের জন্য বিশেষ সম্মান পেলেন অভিনেত্রী। রিমলি ধারাবাহিককে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতেন ইধিকা। সেটাই ছিল তার প্রথম ধারাবাহিক। আর প্রথম ধারাবাহিকের মাধ্যমেই দর্শকের মন জয় করে নিয়েছিলেন তিনি।

তবে এবারে পিলু ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র পিলু নয় রঞ্জার ভূমিকায় অভিনয় করে ইধিকা পাল পেলেন বিশেষ পুরস্কার। সেই সুখবর নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে পোস্ট করে নিজের পুরো টিমকে ধন্যবাদ জানালে ইধিকা। অনেকেই অভিনেত্রীর এই সাফল্যে দারুন খুশি। প্রত্যেকে অভিনেত্রীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

আরও পড়ুন: অসাধারণ অভিনয়! জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে অভিনেত্রী অন্বেষা হাজরার অভিনয় দেখে চোখে জল চলে এল দর্শকদের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

বাংলা সিরিয়াল