Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

কালী পুজোতে মুক্তি পেলো ভুবন বাদ্যকরের নতুন গান, ভাইরাল ভিডিও

কালী পুজোতে মুক্তি পেলো ভুবন বাদ্যকরের নতুন গান, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার দৌলতে বহুবার বহুমানুষ রাতারাতি ভাইরাল হয়ে পড়েছে। নিজের প্রতিভার মাধ্যমে নেটপাড়ার মানুষজনের কাছে তার পৌঁছে গিয়েছে খুব সহজেই। যেমন গতবছরই বীরভূম জেলার দুরাজপুর এলাকার ভুবন বাবু বাদাম বিক্রি করতে করতে গান গেয়ে হঠাৎই ভাইরাল হয়ে পড়েন গোটা দেশের মানুষের কাছে। তার গানের জনপ্রিয়তা রাতারাতি ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। সম্প্রতি কালীপুজো উপলক্ষে ভুবন বাবুর নতুন গান রিলিজ হলো। গানের নাম ‘ফ্রি সেলে কাঁচা বাদাম’।

কালী পুজোর দিনই মুক্তি পেয়েছে এই গান। একটি ছেলে মেয়ের খুনসুটি ভরা প্রেম নিয়ে সাজানো হয়েছে গানের সিন। সেখানে অবশ্য সকলের নজর কেড়েছে ভুবন বাদ্যকর। গানটির লেখা ও সুর দিয়েছেন গোড়াচাঁদ ব্যানার্জী। পুরো গানটি গেয়েছেন ভুবন বাদ্যকর। প্রথমে ‘Bengali Remix Music’ নামের ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে এই ভিডিও। মাত্র কয়েক দিনের মধ্যে ৭৫ হাজারের বেশি ভিউজ হয়ে গেছে এই গানটিতে। সকলেই ভুবন বাবুর এই নতুন গান ব্যাপক পছন্দ করেছেন।

বর্তমানে তো ভুবন বাদ্যকর গানের পাশাপাশি যাত্রাপালাতেও যোগ দিয়েছেন। তাকে এখন বিভিন্ন যাত্রাতে দেখা যায়। সুতরাং বোঝাই যাচ্ছে ভুবন বাবুর জনপ্রিয়তা কতটা। জনপ্রিয়তা পাওয়ার পরই তিনি নিজের টাকায় বাড়ি গাড়ি কিনেছেন।

আরও পড়ুন: ‘কুকুরকে না, বরং যশকে চুমু খাও’, সুপারস্টার যশ দাশগুপ্তের পোষ্য হ্যাপিকে জড়িয়ে চুমু খাওয়ার পর অভিনেত্রী নুসরত জাহানের কাছে আবদার অনুগামীদের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment