Gold ₹1,44,850/10g
Silver ₹242.50/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
1 July 2026

Kareena Kapoor Khan: বিলাসবহুল গাড়ি MINI-র মুখ করিনা, প্রকাশ্যে স্টাইলিশ লুক

বিখ্যাত বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক সংস্থা ‘মিনি’-র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন বলিউড অভিনেত্রী করিনা কপূর খান।

Kareena Kapoor Khan: বিলাসবহুল গাড়ি MINI-র মুখ করিনা, প্রকাশ্যে স্টাইলিশ লুক

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: বলিউডের পাশাপাশি এবার বিলাসবহুল গাড়ির জগতেও নিজের উপস্থিতি জোরালো করলেন করিনা কপূর খান। বিখ্যাত বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক সংস্থা ‘মিনি’ (MINI)-র নতুন এসইউভি ‘মিনি কান্ট্রিম্যান সি’ (MINI Countryman C)-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নির্বাচিত হয়েছেন এই বলিউড তারকা।

মিনি ইনার সার্কেল’-এ করিনা সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, করিনা কপূর খান এখন থেকে ‘মিনি ইনার সার্কেল’-এর এক গুরুত্বপূর্ণ সদস্য। গাড়ি প্রস্তুতকারক সংস্থাটির দাবি, করিনার আত্মবিশ্বাস, স্বতন্ত্র স্টাইল এবং বলিষ্ঠ ব্যক্তিত্ব তাঁদের ব্র্যান্ডের দর্শনের সঙ্গে একেবারে মানানসই। এই নতুন পার্টনারশিপের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সংস্থাটি জানিয়েছে, দুই আইকনের মেলবন্ধনে এক নতুন যাত্রার সূচনা হল।

স্টাইলিশ লুকে বাজিমাত নতুন ক্যাম্পেইনের যে ছবিগুলি প্রকাশ্যে এসেছে, সেখানে সবুজ রঙের একটি মিনি কান্ট্রিম্যান সি গাড়ির পাশে পোজ দিতে দেখা গিয়েছে করিনাকে। তাঁর পরনে ছিল একটি মানানসই প্যান্টসুট, যা অভিনেত্রীর ‘বস লেডি’ লুককে আরও নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা তাঁর স্টাইল স্টেটমেন্টের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

আরও পড়ুন: মায়ের মন মানছে না, আইসোলেশনে থেকে ভিডিও কলেই ছেলের সাথে কথা বললেন শুভশ্রী, শেয়ার করলেন রাজ নিজেই, তুমুল ভাইরাল ভিডিও

গাড়ির দাম ও বৈশিষ্ট্য ভারতে স্থানীয়ভাবে অ্যাসেম্বল করা এই মিনি কান্ট্রিম্যান সি মডেলটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৪৭.৫০ লক্ষ টাকা থেকে। এতে রয়েছে ১.৫ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন, যা ১৫৬ বিএইচপি শক্তি উৎপন্ন করতে সক্ষম। বিলাসবহুল অন্দরসজ্জা এবং উন্নত প্রযুক্তির মেলবন্ধনে তৈরি এই গাড়িটি ভারতীয় বাজারে নতুন প্রজন্মের ক্রেতাদের আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে।

কাজের ক্ষেত্রে, করিনা কপূর খানকে আগামীতে মেঘনা গুলজারের ‘দায়রা’ (Daayra) ছবিতে দেখা যাবে। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। এর পাশাপাশি আরও বেশ কিছু প্রজেক্ট নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন বলিউড ডিভা।

আরও পড়ুন: ফুটফুটে ছেলের মা হয়েছেন ‘মিঠাই’ ধারাবাহিকের প্রিয়ম! একরত্তি ছেলের সাথে প্রথম ছবি শেয়ার করলেন অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী, বিয়ের ২ বছরের মধ্যেই বাবা-মা হয়েছেন প্রিয়ম-শুভজিত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment