Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

কৃষ্ণকলি ধারাবাহিকের মুন্নির উপরে ক্ষোভে ফেটে পড়লেন এক সিরিয়াল প্রেমী কাকিমা, মুন্নির মুখের উপর দিয়ে দিলেন মোক্ষম জবাব, ভাইরাল ভিডিও

কৃষ্ণকলি ধারাবাহিকের মুন্নির উপরে ক্ষোভে ফেটে পড়লেন এক সিরিয়াল প্রেমী কাকিমা, মুন্নির মুখের উপর দিয়ে দিলেন মোক্ষম জবাব, ভাইরাল ভিডিও

সিরিয়াল হল বিনোদন জগতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সন্ধে হলেই টেলিভিশনের পর্দায় সকলে তাদের প্রিয় ধারাবাহিকগুলো দেখতে বসে যান। নিজেদের প্রিয় ধারাবাহিকগুলো না দেখলে যেন পেটের ভাত হজম হয় না মা কাকিমা দের। বর্তমান যুগে তো আবার মা কাকিমার দের পাশাপাশি বাড়ির পুরুষেরাও পাল্লা দিয়ে সিরিয়াল দেখছেন। সন্ধ্যাবেলায় টিভির পর্দায় শুরু হয়েছে কৃষ্ণকলি, উমা, মিঠাইয়ের মতন একের পর এক জনপ্রিয় ধারাবাহিক গুলি। ধারাবাহিক গুলি দেখতে দেখতে ধারাবাহিকের সদস্যরা পরিবারের মতো হয়ে ওঠে একসময় ধারাবাহিকে চরিত্রগুলোকে এতোটাই আপন করে নেয় লোকজন তাদের প্রতি মায়া পড়ে যায় তাই ধারাবাহিকের নায়িকাদের প্রতি অন্যায় অবিচার হচ্ছে দেখলে অনেকেই টিভির এপার থেকেই গালিগালাজ শুরু করেন।

সম্প্রতি সেরকমই একটি ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়া জুড়ে যেখানে দেখা যাচ্ছে একজন সিরিয়াল প্রেমী কাকিমা সন্ধ্যেবেলা টিভির সামনে বসে নিজের বাড়িতেই সিরিয়াল দেখছিলেন। জি বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল কৃষ্ণকলি। সেই ধারাবাহিকে একটি নেগেটিভ চরিত্র হলো মুন্নি। মুন্নির এবার নিজের ক্ষোভ প্রকাশ করলেন ওই কাকিমা।

ভিডিওতে দেখা যাচ্ছে শীতের সন্ধ্যায় কালো শাল মুড়ি দিয়ে টিভির সামনে নিজের পছন্দের কৃষ্ণকলি ধারাবাহিকটি দেখতে বসেছেন ওই মহিলা। আর ধারাবাহিকের বিশেষ একটি দৃশ্য দেখানো হয়েছে যে মুন্নি নিজের কর্মকাণ্ডের ফলে সকলের সামনে ধরা পড়ে গেছে, কিন্তু তারপরেও তার দোষ চাপা দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা চলছে। আর এখানেই ওই মহিলার আপত্তি তিনি টিভি এপার থেকেই বলে চলেছেন ‘মেয়েটা কিভাবে পালটি খাচ্ছে দেখো’। মুনির উপর এতটাই রেগে গিয়েছিলেন কাকিমা যে নিজেকে আর কন্ট্রোল করতে পারেননি।

আরও পড়ুন: স্বামী হারাধন বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছেন আগেই, এবার না ফেরার দেশে পাড়ি দিলেন হারাধন বন্দ‍্যোপাধ‍্যায়ের স্ত্রী পরিণীতা, প্রয়াত সত্যজিতের ছবির অভিনেত্রী

বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সকলেই কাকিমার এই কর্মকাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছে। কাকিমা টিভির মধ্যে এতটাই ডুবে গিয়েছিলেন যে কখন যে পিছন থেকে তার ভিডিও হয়ে যায় তা তিনি নিজেও বুঝতে পারেননি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment