Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

‘অভিষেকের একটাই মেয়ে, সেটা সাইনা, অন্য কেউ নয়’! নাম না করে পর্দার মেয়ে অভিনেত্রী তৃণা সাহাকে একহাত নিলেন প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তা, তৃণাকে তোপ সংযুক্তার

‘অভিষেকের একটাই মেয়ে, সেটা সাইনা, অন্য কেউ নয়’! নাম না করে পর্দার মেয়ে অভিনেত্রী তৃণা সাহাকে একহাত নিলেন প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তা, তৃণাকে তোপ সংযুক্তার

সদ্য হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জনপ্রিয় টলিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জীর। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত হতে দেখা গিয়েছে তার অনুগামীদের। প্রসঙ্গত দীর্ঘদিন টলিউডের বড় পর্দায় অনুপস্থিত থাকলেও ‘খরকুটো’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফিরে আসতে দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতাকে। অভিনেত্রী তৃনা সাহার বাবার চরিত্রে অভিনয় করছিলেন তিনি।

এরপরই অভিনেত্রী জানিয়েছিলেন পর্দার বাবার মৃত্যুতে তিনি শোকাহত। পাশাপাশি সম্প্রতি অভিনেত্রী তৃণা সাহা জানিয়েছেন অভিষেক চ্যাটার্জী চাইতেন তার মেয়ের সাইনা বড় হয়ে যেন অভিনেত্রী তৃনা সাহার মত হন। গোটা বিষয়টির পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলতে দেখা গেল প্রয়াত অভিনেত্রী সংযুক্তা চ্যাটার্জিকে। এদিন সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোষ্টের মাধ্যমে তিনি জানিয়েছেন অভিনেতা তার মেয়েকে গভীরভাবে ভালবাসতেন এবং কখনোই তাঁকে বদলানোর জন্য কোনো চেষ্টা তিনি করেননি।

পাশাপাশি তিনি জানিয়েছেন সাইনার ভালো রেজাল্টের জন্য অভিষেক সবসময় পার্টির আয়োজন করতেন। এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংযুক্তা চ্যাটার্জিকে ক্যামেরার পিছনের এবং সামনের জীবনের পার্থক্যের কথা তুলে ধরতে দেখা গিয়েছে। এবং তিনি জানিয়েছেন বাস্তব জীবনে অভিনেতার একটাই মেয়ে এবং অন্য কাউকে সেই জায়গায় তিনি দেখতে চান না বলে দাবি করেছেন সংযুক্তা। বলাই বাহুল্য তার পোস্ট তুমুল চাঞ্চল্যের সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুন: ‘কেন বলিউডের সিনেমা দক্ষিণে ভালো ব্যবসা করতে পারছে না, ঠিক বুঝতে পারছি না’! দক্ষিণী ইন্ডাস্ট্রির রমরমা নিয়ে মুখ খুললেন সলমন খান, ক্ষুব্ধ সলমন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment