Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
10 July 2026

বলিউডে আবার আত্মহত্যা, প্রয়াত অভিনেতা আসিফ বসরা

২০২০ তে একের পর এক দুসংবাদের পাহাড় তৈরি হয়েই চলে ছিল বলিউডে। আবারও শোকের ছায়া বলি পাড়ায়। সুশান্ত সিং

বলিউডে আবার আত্মহত্যা, প্রয়াত অভিনেতা আসিফ বসরা

২০২০ তে একের পর এক দুসংবাদের পাহাড় তৈরি হয়েই চলে ছিল বলিউডে। আবারও শোকের ছায়া বলি পাড়ায়। সুশান্ত সিং রাজপুতের পর এবার আত্মহত্যা করলেন বলিউড অভিনেতা আসিফ বসরা। নিজের বাড়িতেই শেষ করলেন নিজের জীবন। হিমাচল প্রদেশের ধর্মশালার ম্যাকলিওডগঞ্জ এ পাওয়া গেল তাঁর মৃতদেহ। ইতিমধ্যেই পুলিশ পৌঁছে গেছে তাঁর বাড়িতে। তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। প্রাথমিক ভাবে এটি একটি আত্মহত্যা মনে হলেও খুতিয়ে দেখছে পুলিশ।

লকডাউনের সময় থেকেই হিমাচল প্রদেশের ধর্মশালার একটি বহুতলে ছিলেন আসিফ বসরা। সেই বহুতলেরই একটি ঘর থেকে উদ্ধার করা হল অভিনেতার মৃতদেহ। সূত্রের খবর এখনও স্পষ্ট জানা যায়নি তাঁর আত্মহত্যার কারণ। তবে পুলিশী তদন্ত শুরু গেছে। ধর্মশালার কাঙরার পুলিস আধিকারিক বিমুক্ত রঞ্জন জানিয়েছেন, অভিনেতার বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গেছে ফরেন্সিক টিম। ঘটনার ছান বিন করছেন তাঁরা।

বলিউডে বহিরাগত উজ্জ্বল অভিনেতাদের তালিকায় রয়েছে তাঁর নামও। যব উই মেট, ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই এর মতন ছবিতে অভিনয় করে দর্শকদের মন জিতেছিলেন তিনি। সম্প্রতি পাতাললোক নামে একটি ওয়েব সিরিজেও দেখা যায় তাঁকে। সুশান্তের পর আরো একটি আত্মহত্যা বলিউডে। তবে আদৌ কি এটি কেবলই একটি আত্মহত্যা। ফের উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: অনির্বাণ-পত্নী মধুরিমাকে নিয়ে উঠছে হারারো মন্তব্য, তবু তাঁর নম্রতা দেখে অবাক নেটবাসী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment