Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

সুইমিংয়ে দেশের হয়ে পদক জয় করলেন অভিনেতা মাধবনের ছেলে বেদান্ত! ‘ওদিকে আরেকটা ‘স্টার কিড’ গাঁজা খেয়ে জেলে’, তুলনা টেনে আরিয়ানকে উদ্দাম ট্রোল নেটিজেনদের

সুইমিংয়ে দেশের হয়ে পদক জয় করলেন অভিনেতা মাধবনের ছেলে বেদান্ত! ‘ওদিকে আরেকটা ‘স্টার কিড’ গাঁজা খেয়ে জেলে’, তুলনা টেনে আরিয়ানকে উদ্দাম ট্রোল নেটিজেনদের

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যখন বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের মাদক কান্ডের জড়িয়ে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে তুলকালাম চলছে, তখন অপর দিকে আর এক বলিউড অভিনেতা আর মাধবনের ছেলে বেদান্ত মাধবন দেশের হয়ে সাঁতারে একাধিক পদক জয় করে নাম উজ্জ্বল করলেন ভারতের।

সম্প্রতি বেঙ্গালুরুতে ৪৭ তম জুনিয়র ন‍্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই যোগদান করেছিলেন বেদান্ত। এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় ৪টি রুপো ও ৩টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক জয় করেছেন তিনি। এই খবর আজ অনুগামীদের সঙ্গে ভাগ করে নেন মাধবন স্বয়ং। তিনি জানিয়েছেন সকলের আশীর্বাদে এই সাফল্য ছুঁতে সক্ষম হয়েছে বেদান্ত।পাশাপাশি অভিনেতা আরো জানিয়েছেন এরপরে এশীয় স্তরের প্রতিযোগিতায় যোগদান করবেন বেদান্ত।

বলাই বাহুল্য এরপর প্রত্যাশিতভাবেই তার সঙ্গে তুলনা চলে আসে বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের। নেটিজেনদের একাংশ বলতে থাকেন একদিকে বেদান্ত যখন দেশের নাম উজ্জ্বল করেছেন তখন অপরদিকে আরেকজন গাঁজা খেয়ে জেলে বন্দী। এরপর তীব্র সমালোচনা এবং কটাক্ষের সম্মুখীন হতে হয় বলিউড বাদশার ছেলেকে। পাশাপাশি নেটিজেনদের একটি বড় অংশ একথায় একমত যে বোধহয় শিক্ষার পার্থক্যের ফলেই একজন স্টার কিড হয়েও এই সাফল্য ছুঁতে পেরেছেন বেদান্ত।

আরও পড়ুন: ঋষভ পন্থ ৬ মারতেই গ্যালারিতে লাফিয়ে উঠে জাতীয় পতাকা ওড়ালেন সুপারস্টার অভিনেত্রী ঊর্বশী রৌটেলা, রইল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment