Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 June 2026

সমুদ্র সৈকতে নগ্ন অবস্থায় ছুটে বেড়াচ্ছেন, নিজের জন্মদিনে সেই ছবি পোস্ট করলেন অভিনেতা মিলিন্দ সোমন

সমুদ্র সৈকতে নগ্ন অবস্থায় ছুটে বেড়াচ্ছেন, নিজের জন্মদিনে সেই ছবি পোস্ট করলেন অভিনেতা মিলিন্দ সোমন

আজকে ৫৫ বছর বয়সে পদার্পণ করলেন বলিউডের এভারগ্রিন হার্টথ্রব মিলিন্দ সোমন। তবে বয়স বাড়ে কেবল ক্যালেন্ডারেই। দিল তো তবু বাচ্চাই থাকে। তাই ‘বুড়ো’ শব্দটি নিজের ডিকশেনারি থেকে উড়িয়ে দিয়েছেন অভিনেতা মিলিন্দ সোমন। তাঁর কাছে বয়স কেবল একটা সংখ্যা। নিজের ৫৫ তম জন্মদিনে তা প্রমাণ করে দিলেন তিনি।

সম্প্রতি নিজের জন্মদিন কাটাতে স্ত্রীর সঙ্গে চলে গিয়েছিলেন গোয়ায়। সেখানেই সেলিব্রেট করছেন নিজের জন্মদিন। মঙ্গলবার নিজের ফ্যানদের সঙ্গে একটি ছবি শেয়ার করে সে কথা জানান তিনি। আর আজ সকালে নিজের একেবারে নগ্ন একটি ছবি পোস্ট করেলেন তিনি। গোয়ার সমুদ্র তটে এই ভাবেই নগ্ন অবস্থায় ছুটতে দেখা যায় অভিনেতাকে। তাঁর স্ত্রী অঙ্কিতা কোনওয়ার তুলে দেন এই ছবিটি। ছবির নিচে ক্যাপশনে তুমি নিজে কি জন্মদিনের শুভেচ্ছা লিখে জানান। তিনি লেখেন, “হ্যাপি বার্থডে টু মি! #৫৫।”

সোশ্যাল মিডিয়ায় তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান তাঁর অনুরাগীরা। তবে নিজের জন্মদিনে এইরূপ নগ্ন ছবি পোস্ট করে নেটদুনিয়ায় রীতিমত ঝড় তুলেছেন অভিনেতা। জন্মদিনে নিজের স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান স্ত্রী অঙ্কিতাও। সোশ্যাল মিডিয়ায় একসাথে ছবি ছাড়েন তাঁরা।

আরও পড়ুন: সকলের প্রিয় খুকুমণি এবারে ট্রেন্ডিং গানের সাথে কোমর দুলিয়ে তাক লাগিয়ে দিল সকল দর্শকদের, সোশ্যাল মিডিয়ায় মূহুর্তে ভাইরাল ভিডিও

তবে প্রসঙ্গত মিলিন্দ এই প্রথম নিজের নিজের নগ্ন ছবি পোস্ট করেছেন তা নয়। আজ থেকে ২৫ বছর আগেও মধু সাপরে আর মিলিন্দের একটি নুড ফোটোশুট প্রকাশ্যে এসেছিল। একটা জুতোর ব্র্যান্ডের অ্যাড শুটের জন্য সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছবি তুলে ছিলেন দুজনে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment