Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
28 June 2026

‘ভালো মানুষ হও’, নিজের ছেলে তৃষানজিৎ এর জন্মদিনে আবেগ ভরা পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভেচ্ছা নেটিজেনদের

‘ভালো মানুষ হও’, নিজের ছেলে তৃষানজিৎ এর জন্মদিনে আবেগ ভরা পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভেচ্ছা নেটিজেনদের

টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে আসছেন। ৯০ দশকের টলিউডের সিনেমার ইন্ডাস্ট্রিতে তখন প্রসেনজিৎ এর রাজত্ব। অন্যান্য অভিনেতারা থাকলেও তার অভিনয় যেন একটু বেশি আকৃষ্ট করত সকলকে। এরপর অভিনয় চলাকালীনই সহ-অভিনেত্রী অর্পিতা সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর তাদের কোল আলো করে জন্ম নেয় ছেলে Trishanjit। আজ আমরা কথা বলবো বুম্বাদার পুত্রকে নিয়ে।

সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষানজিৎ এর জন্মদিন গিয়েছেন। জন্মদিন উপলক্ষে বুম্বাদা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি ছবি কোলাজ করে পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন ‘শুভ জন্মদিন মিশুক। তোমার বিশেষ দিনে আগের কিছু বিশেষ মুহূর্তের ছবি। ভালো মানুষ হও’। সঙ্গে একটি হার্ট ইমোজিও যোগ করে দিয়েছেন। ছবিগুলিতে ফ্যামিলির ফটো পাশাপাশি প্রসেনজিৎ পুত্র কিছু সিঙ্গেল ছবি ও রয়েছে, রয়েছেন মা অর্পিতা চট্টোপাধ্যায়ও।

আরও পড়ুন: ‘প্রত্যেক সিরিয়ালে সিঁদুর উড়ে এসে নায়িকার সিঁথিতে পড়ে’! বাংলা সিরিয়ালের বাঁধাধরা দৃশ্যকে তীব্র ট্রোল নেটিজেনদের, ‘বিয়েও মেনে চলে নিউটনের তত্ত্ব’

এই মুহূর্তে ইউরোপে পড়াশোনার জন্য রয়েছে তৃষানজিৎ। এ বছরের জন্মদিন তার বাবা-মাকে ছাড়াই কেটেছে তার। যদিও ছুটি পেলেই মাঝেমধ্যে বাড়িতে বাবা মার সঙ্গে দেখা করতে চলে আসে সে। আগের বছর করোনাকালীন পরিস্থিতিতে লম্বা ছুটি পাওয়ার পরিবারের সঙ্গেই তার জন্মদিন কেটেছে কিন্তু এবছর বাবা-মার সঙ্গে আর জন্মদিন কাটাতে পারেনি। তাই জন্য দূর থেকেই বুম্বাদা নিজের ছেলেকে জন্মদিনের শুভকামনা জানিয়েছেন।

প্রসেনজিতের এই পোস্টটি ঘিরে অনেকেই তৃষানজিৎ কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের আরো কয়েকজন অভিনেতা-অভিনেত্রী যেমন ঐন্দ্রিলা সেন, শ্রাবন্তী, রশিদ রায়, রিচা শর্মা সকলেই তৃষানজিৎ কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment