Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 July 2026

দ্বিতীয়বার মারণ রোগ ক্যান্সার কে হারিয়ে, জীবন যুদ্ধে জয়ী হয়ে অভিনয় জগতে ফিরছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা, কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে শেষমেশ আলোর পথের দিশারী হয়ে উঠেছেন ঐন্দ্রিলা

দ্বিতীয়বার মারণ রোগ ক্যান্সার কে হারিয়ে, জীবন যুদ্ধে জয়ী হয়ে অভিনয় জগতে ফিরছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা, কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে শেষমেশ আলোর পথের দিশারী হয়ে উঠেছেন ঐন্দ্রিলা

যেকোনো লড়াই এবং যুদ্ধ জিতে মানুষের মানসিক শক্তি এবং মনের জেদ এই দুটি জিনিস থাকা অত্যন্ত প্রয়োজন। এই দুটি জিনিস থাকলেই মানুষ সমস্ত রকম বাধা বিপত্তি পেরিয়ে নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারে। কোনরকম বাধাই তখন আর তার সামনে টিকতে পারেনা। এবারে ঠিক সেরকমই বাধা-বিপত্তি পেরিয়ে জীবন যুদ্ধে জয়ী হলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। দুই দুইবার ক্যান্সার আক্রান্ত হয়েও অবশেষে জীবন যুদ্ধে জয়ী হতে পেরেছেন ঐন্দ্রিলা। তার এই বিপদের দিনে ভরসার কাঁধ হিসেবে পাশে ছিল তার প্রেমিক সব্যসাচী চৌধুরী।

মারণ রোগ ক্যান্সার দ্বিতীয়বারের জন্য অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা শরীরে থাবা বসিয়েছিল। নিজের মনের জেদ এবং মানসিক শক্তি দিয়েই মারণ রোগ কে দ্বিতীয়বার হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছেন সকলের কাছে। অনুপ্রেরণা দিয়েছেন হাজার হাজার ক্যান্সার রোগী কে। এবারে পুরোপুরি ফিট হয়ে আর কয়েক মাসের মধ্যেই অভিনয় জগতে ফিরবেন ঐন্দ্রিলা তা নিজের মুখেই জানিয়েছেন তিনি।

ফেব্রুয়ারি মাসটা পুরোটাই নিজেকে বিশ্রামে রাখবেন তিনি এবং মার্চ মাসের শুরুতেই টেলিভিশনের পর্দায় ফিরছেন অভিনেত্রী এমনটাই জানিয়েছেন তিনি। ঐন্দ্রিলা জানিয়েছেন “আমার চিকিৎসকরা আমাকে আগামী তিন মাস পরিশ্রম না করার বিষয়ে সতর্ক করেছেন এবং আমি তা মেনে চলব। অবশ্যই, কিছু চিকিৎসা চলছে তবে এখন আমি কাজ করার জন্য যথেষ্ট ফিট”। পুরোপুরি ফিট হয়ে আবারো নিজের কাজের জায়গায় ফিরে আসবেন বলে কথা দিয়েছেন সকলকে।

আরও পড়ুন: ‘পরীক্ষায় নাম্বার কম পেয়ে মিষ্টি ভরা হাঁড়ি ছুঁড়ে ফেললো রাধিকা’! ‘এভাবে খাবারের অপমান করছেন কেন?’ ‘এক্কাদোক্কা’ দেখে তীব্র ক্ষুব্ধ অনুগামীরা, ভাইরাল ভিডিও

নিজের এই বিপদের দিনে অনুরাগীদের অসংখ্য শুভকামনা এবং ভালোবাসা পেয়েছেন তিনি। তার সুস্থতার খবর পেয়ে তার অনুরাগীরা বেজায় খুশি। এক এক করে সবার থেকে ভালোবাসা পেয়েছেন তিনি। তার এই লড়াইয়ের দিনে তার প্রেমিক সব্যসাচী চৌধুরী কে আমরা প্রত্যেকেই তার পাশে দেখতে পেয়েছি। প্রেমিক হিসেবে নিজের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেছেন তিনি। আগলে রেখেছিলেন ঐন্দ্রিলাকে আর সেই ভালোবাসা টানে হয়তো আজ ঐন্দ্রিলা সুস্থভাবে ফিরে আসতে পেরেছে তার কাছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment