Gold ₹145,650/10g
Silver ₹243.80/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 July 2026

সাহসী পোশাকে ফটো পোস্ট করে সমালোচনার মুখে অভিনেত্রী অন্বেষা হাজরা! ‘সবসময় মিঠাইকে নকল করার কি আছে?’ তুমুল বিতর্ক মিঠাই ভক্তদের প্রশ্নে, ভাইরাল ছবি

সাহসী পোশাকে ফটো পোস্ট করে সমালোচনার মুখে অভিনেত্রী অন্বেষা হাজরা! ‘সবসময় মিঠাইকে নকল করার কি আছে?’ তুমুল বিতর্ক মিঠাই ভক্তদের প্রশ্নে, ভাইরাল ছবি

এই মুহূর্তে জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে টলিউডের ছোট পর্দার প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় নাম লেখাতে সক্ষম হয়েছেন অভিনেত্রী অন্বেষা হাজরা। পাশাপাশি ইতিমধ্যেই অভিনয় প্রতিভার কারনে দর্শকের মন জয় করে নিতে সক্ষম হয়েছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। তবে এবার অন্যরকম ফটোশুট করে অনুগামীদের রীতিমতো চমকে দিতে সক্ষম হলেন অভিনেত্রী অন্বেষা হাজরা।

প্রসঙ্গতা ধারাবাহিকে অভিনয়ের কারণে নিজের চরিত্রকে বহন করে নিয়ে যাওয়ার জন্য মূলত চুরিদার এবং শাড়ির মতো পোশাকেই ক্যামেরার সামনে ধরা দিতে দেখা যায় টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে। তবে এবার রীতিমতো সাহসী পোশাকে ফটো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ফেলে দিলেন অভিনেত্রী। তবে একদিকে তার এই ফটো অনুগামীদের যেমন ভীষণ পছন্দ হয়েছে অন্যদিকে তার এই ফটো সৃষ্টি করেছে তুমুল বিতর্ক।

কারণ মিঠাই ধারাবাহিকের ভক্তরা জানিয়েছেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে নকল করেই এ ধরনের ফটোশুট করেছেন অভিনেত্রী অন্বেষা হাজরা। যদিও তাদের এই দাবি মানতে মোটেও রাজি নন ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের ভক্তরা। তারা জানিয়েছেন তাদের প্রিয় অভিনেত্রী নিজের মতো করেই ধরা দিয়েছেন ফটোশুটে এবং ইতিমধ্যেই তার এই ফটো মন জয় করে নিয়েছে দর্শকদের।

আরও পড়ুন: FIFA World Cup 2026: উদ্বোধনী অনুষ্ঠানে আবেগপ্রবণ নোরা ফাতেহি, পরিবারের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের সাক্ষী দর্শক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment