Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের কথা অস্বীকার করলেন অভিনেত্রী বুবলী।

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের কথা অস্বীকার করলেন অভিনেত্রী বুবলী।

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলী বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন। তাদের নিয়ে আলোচনা-সমালোচনা থেমে নেই। এবার ডিভোর্সের জন্য লাইমলাইটে এলেন তারা। তবে শাকিবের ছেলের মা বুবলী তাদের ডিভোর্সের খবর অস্বীকার করেছেন।

বুবলীর মতে, কেউ ডিভোর্সের খবর ছড়াচ্ছে। রোববার (৯ অক্টোবর) তিনি এক সাক্ষাৎকারে বলেন, “এমন কথা শুনেছি। তবে কারা ছড়াচ্ছে তা জানি না। তাদের উদ্দেশ্য কী তাও বুঝতে পারছি না। তবে খুব শিগগিরই এ বিষয়ে কথা বলব।”

শাকিব ও বুবলীর প্রেমের গুঞ্জন ঢালিউডে অনেকদিন ধরেই চলছে। বুবলী পাড়ি দিয়ে আমেরিকায় যাওয়ার পর গুঞ্জন আরও ছড়িয়ে পড়ে। সম্প্রতি নিজের সন্তানকে জনসমক্ষে এনেছেন তারা। তারপরই এসব গুজব ছড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: অজয় দেবগনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি ছিলেন না বলিউডের বেবো, অজয় কে মুখের ওপরেই না বলে দিয়েছিলেন কারিনা কাপুর, কষ্ট পেয়ে কেঁদে ফেলেছিলেন অভিনেতা

দু’জনেই জানিয়েছেন, তাঁরা শিশুটির বাবা-মা। তবে সবকিছুর পরও নেটিজেনদের প্রশ্ন- শাকিব বুবলী কি আদৌ একসঙ্গে থাকছেন? নাকি অপু বিশ্বাসের মতো আবার শাকিবের বিশ্বাসঘাতকতার মুখোমুখি হবেন বুবলী?

গত অক্টোবরে ‘লিডার-আমি-ই বাংলাদেশ’ ছবির একটি গানের শুটিংয়ে ঢাকার একটি পাঁচতারা হোটেলে একসঙ্গে দেখা গিয়েছিল শাকিব খান ও বুবলীকে। সোশ্যাল মিডিয়ায় বুবলীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়।

প্রসঙ্গত, বিয়ের দশ বছর পর 22 ফেব্রুয়ারি, 2018-এ শাকিব খান এবং অপু বিশ্বাসের বিচ্ছেদ ঘটে। আব্রাম খান জয় নামে তাদের একটি ছেলে রয়েছে।

আরও পড়ুন: চুল কেটে ফেললেন ঊর্বশী রাউটেলা। ইরানিও আন্দোলনকারীদের পাশে দাঁড়াতেই তার এই সিদ্ধান্ত। উদ্বেগে অনুরাগীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment