সোশ্যাল মিডিয়া ট্রোলের সঙ্গে টলিউডের তারকাদের সম্পর্ক বেশ পুরনো। এবার ফের সোশ্যাল মিডিয়ার ট্রোলের মুখে পড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা কুমার। তবে সমালোচনার মুখে পড়লে পিছিয়ে যান না তিনি, বরং সপাটে পাল্টা জবাব দেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে তাঁর সাদা কালো গাউনের লুককে ব্ল্যাক উইডোর সঙ্গে তুলনা করেন। ব্যস এতেই কটাক্ষ করা হয় অভিনেত্রীকে। কমেন্ট সেকশনে একজন লেখেন, ‘বিয়ে হওয়ার আগেই বিধবা’। ব্যক্তিটির এইরূপ কমেন্ট দেখে সপাটে জবাব দেন দেবলীনা।
এর আগেও সোশ্যাল মিডিয়া ট্রোলের মুখে পড়েছিলেন দেবলীনা। সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামের আরো একটি ছবিকে কেন্দ্র করে উঠেছিল বিতর্ক। ভগবত গীতার সামনে নিজের আঁচল ঠিক করতে করতে ছবি তোলেন অভিনেত্রী। সেই ছবি দেখেই ক্ষেপে ওঠে নেটজনতা। তাঁদের দাবি অভিনেত্রী ভগবত গীতার অসম্মান করেছেন। কমেন্ট সেকশনে তাঁরা লেখে, “অন্তত ভগবত গীতার সম্মানটুকু করতে শিখুন।” সম্প্রতি গৌরব চট্টোপাধ্যায় সঙ্গে তাঁর লক্ষ্মী পূজার একটি ছবি বেশ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে লক্ষ্মী ঠাকুরের পাশে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। সেই ছবির নিচে কমেন্ট সেকশনে অনেকেই প্রশ্ন তোলেন, লক্ষ্মীঠাকুর ট্যারা কেন? সেবারও নেটজনতাদের প্রশ্নের পাল্টা জবাব দিয়েছিলেন অভিনেত্রী। রিপ্লাইতে জানিয়ে দেন প্রচলিত মত অনুযায়ী লক্ষ্মী ঠাকুর ট্যারা।
View this post on Instagram
আরও পড়ুন: Samantha Ruth Prabhu: মা হতে চলেছেন সামান্থা রুথ প্রভু, জল্পনায় সিলমোহর দিলেন পরিচালক নন্দিনী রেড্ডি
প্রসঙ্গত গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা চলছে টলিপাড়ায়। সেই নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। তবে অভিনেত্রীও গায়ে মাখেন না সেইসব সমালোচনা গুলিকে। আবার অনেকেই তাঁদের এই সম্পর্কটিকে জানাচ্ছেন শুভেচ্ছা। যদিও এখনো অব্দি দুজনের কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।




