Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
24 June 2026

ট্যাঙ্কারের ধাক্কায় পুরো ভেঙে গেল গাড়ি, ভয়াবহ পথ দুর্ঘটনার সম্মুখীন দক্ষিণী অভিনেত্রী খুশবু

একটুর জন্য হল প্রাণ রক্ষা। ভয়াবহ পথ দুর্ঘটনার সম্মুখিন দক্ষিণী সিনেমা জগতের অভিনেত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব খুশবু

ট্যাঙ্কারের ধাক্কায় পুরো ভেঙে গেল গাড়ি, ভয়াবহ পথ দুর্ঘটনার সম্মুখীন দক্ষিণী অভিনেত্রী খুশবু

একটুর জন্য হল প্রাণ রক্ষা। ভয়াবহ পথ দুর্ঘটনার সম্মুখিন দক্ষিণী সিনেমা জগতের অভিনেত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব খুশবু সুন্দর। ট্যাঙ্কারে ধাক্কা লাগে তাঁর গাড়ি। তবে অল্পতেই প্রাণ রক্ষা হয়েছে। বুধবার সকাল ৯.৩০ নাগাদ ঘটে দুর্ঘটনাটি। চেন্নাইয়ের চেন্নাই-ত্রিচি জাতীয় সড়কে পিছন থেকে আসা একটি ট্যাঙ্কার ধাক্কা মারে তাঁর গাড়িতে। সেই ধাক্কায় পুরো দুমড়ে-মুচড়ে যায় অভিনেত্রীর গাড়ি। তবে ভাগ্যবশত কোন ক্ষতি হয়নি অভিনেত্রীর।

এই দুর্ঘটনাটির পরে নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করে ঘটনাটি সম্পর্কে বিশদে জানান খুশবু সুন্দর। টুইটে তিনি লিখেন, ”মেলমারুভাথুরের কাছে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হলাম। একটি ট্যাঙ্কার পিছন থেকে এসে আমাদের গাড়িতে ধাক্কা দেয়। তবে ঈশ্বরের কৃপায় আমরা সুস্থ আছি। কয়েকদিন পর ফের কুডলোরের উদ্দেশ্যে আমাদের ভেত্রীভেলযাত্রা জারি রাখব। লর্ড মুরুগানের কৃপা আমাদের বাঁচিয়েছেন। পুলিশ তদন্ত করছে বিষয়টি নিয়ে।” অভিনেত্রী আরো একটি টুইটে জানিয়েছেন, তাঁদের গাড়িটি রাস্তার পাশ দিয়েই চলছিল। ট্যাঙ্কারটি সোজা এসে তাঁদের গাড়িতেই ধাক্কা মারে। এর মধ্যে কোন ষড়যন্ত্র রয়েছে কিনা তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রীর পাশাপাশি একজন বিজেপি নেত্রীও খুশবু সুন্দর। গত মাসেই যোগ দিয়েছেন রাজনীতিতে। এর আগে কংগ্রেসের সদস্যা ছিলেন খুশবু। লর্ড মুরুগানের উদ্দেশ্যে ৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলছে ভেত্রীভেলযাত্রা। সেই ভেত্রীভেলযাত্রায় বেরিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হলেন খুশবু সুন্দর।

আরও পড়ুন: বৃন্দাবনে শ্রীকৃষ্ণের দর্শনে গিয়ে ঘুরিয়ে রাজনৈতিক প্রচারে নামলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত! ‘জাতীয়তাবাদী প্রচার চালাব’, ঘোষণা সুপারস্টার অভিনেত্রীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment