Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
25 July 2026

বাবার উপর অভিমান করে সংবাদমাধ্যমের কাছেই অভিযোগ জানালেন অভিনেত্রী কোয়েল মল্লিক, ভাইরাল ভিডিও

বাবার উপর অভিমান করে সংবাদমাধ্যমের কাছেই অভিযোগ জানালেন অভিনেত্রী কোয়েল মল্লিক, ভাইরাল ভিডিও

বাংলা চলচ্চিত্র জগতে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন রঞ্জিত মল্লিক এবং তার মেয়ে কোয়েল মল্লিক। ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী কোয়েল। বাবা মেয়ের জুটি দুজনের অভিনয়ের দক্ষতা মানুষের হৃদয় জিতে নিয়েছেন বারবার। ১৯৭১ সালে প্রথম ‘ইন্টারভিউ’ ছবির হাত ধরেই টলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন রঞ্জিত মল্লিক। তারপর থেকে একের পর এক ছবিতে অভিনয় করে গিয়েছেন। দর্শকদের উপহার দিয়ে গিয়েছেন অসংখ্য সুন্দর সুন্দর ছবি। বর্তমানে ৭৮ বছর বয়স অভিনেতার। কাজ করার পরিমাণও কমে গিয়েছে। তবে মেয়ে কোয়েল মল্লিক কিন্তু এখনো চুটিয়ে কাজ করে চলেছেন।

বাবা মেয়ের সম্পর্ক নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিকের সম্পর্ক আমরা প্রত্যেকেই জানি ঠিক কি ধরনের। বহু ছবিতে একসঙ্গে দুজনকে দেখা গিয়েছে বহুবার। এছাড়াও অফ স্ক্রিনেও দুজনের সম্পর্ক বেশ সুন্দর। বাবা মেয়ের মধ্যে আমি সেই খুনসুটি চলতেই থাকে। তবে এবার কোয়েল মল্লিকের গলায় শোনা গেল অভিমানের সুর। বাবার উপর অভিমান করে বেশ কিছু অভিযোগ করলেন কোয়েল।

সম্প্রতি কয়েকদিন আগেই গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আমার প্রত্যেকেই জানি মল্লিক বাড়িতে প্রতি বছরই ধুমধাম করে মায়ের আরাধনা করা হয়। উপস্থিত থাকেন বাড়ির প্রত্যেক সদস্যরা। কোয়েল তার স্বামী সন্তান নিয়ে এ কটা দিন বাপের বাড়িতেই থেকে যান। ও কটা দিন সংবাদমাধ্যমে বিভিন্ন লোক আনাগোনা করে মল্লিক বাড়িতে। সেই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে কোয়েল মল্লিক জানালেন তার বাবা নাকি তাকে ভুলে গিয়েছে। আগে যতবারই পূজোর সময় কোয়েল বাড়িতে আসতো তখনই তার বাবা সবার আগে তার খোঁজ করতো। এখন নাতি হবার পর থেকে কোয়েলকে যেন ভুলে গিয়েছেন। আগে নাতির খোঁজ নেয় সে মেয়ে কি করছে কখন আসছে সেই সব তো কিছু চোখেই পড়ে না তার। অবশ্য পুরোটাই মজার ছলে সংবাদমাধ্যমে অভিযোগ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: জনপ্রিয় চকলেট কোম্পানি কিটক্যাট বাজারে নিয়ে আসলো নতুন ‘উচ্ছেবাবু কিটক্যাট’ সোশ্যাল মিডিয়ার ভাইরাল হল সেই ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

বাংলা সিরিয়াল