Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
17 June 2026

ঘাসের উপর বসে দুধ সাদা পোশাকে হাতে ধোঁয়া ওঠা গরম কফির সঙ্গে ডিসেম্বরের রোদ উপভোগ করলেন অভিনেত্রী মনামি ঘোষ, তুমুল ভাইরাল ছবি

ঘাসের উপর বসে দুধ সাদা পোশাকে হাতে ধোঁয়া ওঠা গরম কফির সঙ্গে ডিসেম্বরের রোদ উপভোগ করলেন অভিনেত্রী মনামি ঘোষ, তুমুল ভাইরাল ছবি

অভিনেত্রী মনামি ঘোষ কে তো আমরা সকলেই চিনি ছোট পর্দা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে তিনি ওয়েব সিরিজ থেকে সিনেমা সব জায়গাতেই বিচরণ করছেন। বর্তমানে তিনি একজন ব্লগার, নৃত্যশিল্পী এবং অভিনেত্রী একসঙ্গে। অভিনয়ের পাশাপাশি ঘুরতে যেতে দারুণ ভালোবাসেন মনামী। তাই তো কাজের ফাঁকে মাঝে মধ্যেই তাকে এদিক-ওদিক ঘুরতে যেতে দেখা যায়। এবারেও তার অন্যথা হলো না, ডিসেম্বরের শীতের সময় রোদ পোহাতে দেখা গেল তাকে।

সোশ্যাল মিডিয়াতেও দারুন সক্রিয় অভিনেত্রী। মাঝেমধ্যে নিজের বিভিন্ন ফটোশুটের ছবি, নরমাল সেলফি ইত্যাদি আপলোড করতে থাকেন। সম্প্রতি কয়েকদিন আগেই নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে কয়েকটি ছবি আপলোড করেছেন তিনি। যে ছবিতে দেখা যাচ্ছে গরম কফির কাপ নিয়ে হালকা শীতের রোদ পোহাচ্ছেন তিনি। পরনে রয়েছে শীতকালীন পোশাক সোয়েট স্প্যাগেটি স্লিভড ক্রপ টপ ও ট্র্যাক ‍প‍্যান্ট। চুল পনিটেল করে বাঁধা, মুখে রয়েছে সেই অনাবিল হাসি। কফি কাপ হাতে নিয়ে কৃত্রিম ঘাসের গালিচার ওপর বসে রয়েছেন তিনি। আর চারিদিকে ছড়ানো রয়েছে নানা রঙের কুশন। ছবিতে তাকে কখনো নিজের চুল ঠিক করতে দেখা গিয়েছে আবার কখনো শীতের রোদ উপভোগ করতে দেখা গেছে। ছবিগুলো শেয়ার করে মনামী ক্যাপশনে লিখেছেন ‘ডিসেম্বরের সূর্য’ ইতিমধ্যেই কমেন্ট বক্স ভরে গিয়েছে নেটিজেনদের প্রশংসায়।

পাহাড় অত্যন্ত প্রিয় জায়গা মনামীর। তাই এই বছরে দুবার কাশ্মীর ভ্রমণ হয়ে গিয়েছে তার। কাশ্মীর থেকে বিভিন্ন ছবি শেয়ার করেছেন তিনি। মনামীর নিজস্ব ট্রাভেল ব্লগ রয়েছে যেখানে ভ্রমণের জায়গা সমস্ত তথ্য দেওয়া থাকে।

আরও পড়ুন: পদ্মপলাশের একঘেয়ে কীর্তন শুনতে শুনতে রুষ্ট হয়েছেন নেটিজেনদের একাংশ, সারেগামাপার মঞ্চেও একচোখামি করা হয় দাবি নেটিজেনদের, ভাইরাল ভিডিও

চলতি বছর মনামীর ওপর বাড়তি দায়িত্ব ছিল, স্টার জলসা জনপ্রিয় রিয়েলিটি-শো ডান্স ডান্স জুনিয়র এর বিচারক ছিলেন তিনি, তাই বাড়তি দায়িত্ব ছিল তার কাঁধে। মনামী একজন অসাধারণ নৃত্য শিল্পী তা আমরা জানি। এছাড়াও এই বছরই মনামী প্রথম OTT প্ল্যাটফর্মের পা রেখেছে তার প্রথম ওয়েব সিরিজ মৌচাকে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। বর্তমানে তিনি সকলের কাছে বেশ পরিচিত এবং জনপ্রিয়।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment