Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 June 2026

নিজের মনের মানুষের খোঁজ দিলেন অভিনেত্রী ঐশী ভট্টাচার্য! ‘দিদি নং ১’-এ মনের মানুষের কথা ফাঁস করলেন ‘শ্রীময়ী’-এর দিঠি, ভাইরাল ভিডিও

নিজের মনের মানুষের খোঁজ দিলেন অভিনেত্রী ঐশী ভট্টাচার্য! ‘দিদি নং ১’-এ মনের মানুষের কথা ফাঁস করলেন ‘শ্রীময়ী’-এর দিঠি, ভাইরাল ভিডিও

শ্রীময়ী ধারাবাহিকের অত্যন্ত পরিচিত একটি মুখ হলো দিঠি। ধারাবাহিকে শ্রীময়ীর মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে। এই ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী ঐশী ভট্টাচার্য। সম্প্রতি নতুন বছরের শুরুতেই বিশেষ পর্বে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে উপস্থিত ছিলেন তিনি। সেখানে নিজের জীবন সম্পর্কে নানা কথা রচনা ব্যানার্জি এবং দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঐশী।

শ্রীময়ী ধারাবাহিক এর হাত ধরেই বর্তমানে ঐশী এখন ঘরে ঘরে পরিচিত। এর মঞ্চে ঐশী ঐদিন কালো বর্ডার সাদা হ্যান্ডলুম শাড়ি পড়ে এসেছিলেন এবং সাথে ছিল কালো রংয়ের ফুল স্লিভ ব্লাউজ পড়ে ছিলেন। আর মানানসই অক্সিডাইসের গয়না। ঐশী জানিয়েছে নতুন বছরে আরো ভালো ভালো চরিত্রে অভিনয় করতে চান তিনি। বর্তমানে ড্রামা নিয়ে পড়াশোনা করছেন ঐশী। পরবর্তীকালে পিএইচডি করার ইচ্ছে রয়েছে। নতুন বছরে কিছু কিছু রান্না শেখার ইচ্ছে জানিয়েছে ঐশী।

শৈশব থেকে অভিনয় জগতের সঙ্গে যুক্ত। মাধ্যমিকের জন্য দু’বছরের জন্য বিরতি নিয়ে ছিল অভিনয় জগৎ থেকে। এরপর আবার জয়ী ধারাবাহিক এর হাত ধরে অভিনয় জীবন শুরু করে নতুন ভাবে। তার অভিনেত্রী হওয়ার দিকে তার মায়ের সম্পূর্ণ সাপোর্ট রয়েছে। ছোটবেলায় যখন শুটিং ফ্লোরে আসো তখন সঙ্গে তার মা আসতেন। ঐশী নেগেটিভ রোল করেছিল সে জন্য মায়ের অফিসে তাকে নিয়ে অনেক কথা শোনা যায় একসময় ঐশির মায়ের এক সহকর্মী জানিয়েছিলেন যে এই মেয়েটিকে দেখলে থাপ্পর মারতে ইচ্ছা করে। আর তখনই ঐশীর মা হেঁসে জবাব দিয়েছিলেন ওই মেয়েটি আসলে তার সন্তান। প্রথমেই ভদ্রমহিলা বিশ্বাস করতে পারেনি তারপর ধীরে ধীরে সমস্ত টা শুনে বিশ্বাস করেন এবং ঐদিন বাড়ি এসে ঐশীরা ঐশীকে জানিয়েছিলেন যে তার অভিনয় সার্থক।

আরও পড়ুন: বড় বড় অক্ষরে লেখা “হ্যাকড”, মেয়ের ইন্সটাগ্রাম নিয়ে তীব্র ক্ষোভ সুস্মিতা সেনের

এই সমস্ত গল্প আড্ডার মাঝে রচনা ব্যানার্জি ঐশীর মনের মানুষের খোঁজ করেন। ঐশী জানান সেখানে সবার সামনে বলা যাবে না কিন্তু পাশ থেকে উষসী চক্রবর্তী জানান যে তাকে কিছু ঘুষ দিলে তিনি মুখ খুলতে পারেন। তবে ঐশী জানিয়েছেন যে তার জীবনের সঙ্গী নতুন কেউ নন পুরনো। এই কথা শুনে রচনা ব্যানার্জি উষসী চক্রবর্তীর উদ্দেশ্যে বলেন “ঊষা, তুই বরং ওর কাছ থেকেই টিপসটা নিয়ে নে!” এই কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত সকলে হেসে গড়াগড়ি খায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment