Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
12 July 2026

আউটডোর শুটিংয়ে বেপরোয়া মত্ত বাইকচালকের ধাক্কায় পা ভাঙল অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের! গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অভিনেত্রী, পা ভাঙল প্রিয়াঙ্কার! রাতের শ্যুটে বড় দুর্ঘটনা রাজারহাটে

আউটডোর শুটিংয়ে বেপরোয়া মত্ত বাইকচালকের ধাক্কায় পা ভাঙল অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের! গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অভিনেত্রী, পা ভাঙল প্রিয়াঙ্কার! রাতের শ্যুটে বড় দুর্ঘটনা রাজারহাটে

এই মুহূর্তে বাংলা চলচ্চিত্র জগতে সফলতম অভিনেত্রীদের নাম বললেই উঠে আসে টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের নাম। কিছুদিন আগেই ‘নির্ভয়া’ সিনেমায় অভিনয়ের জন্য পেয়ে গিয়েছিলেন তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার। তবে এবার মত্ত বাইক চালকের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হলো অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে।

প্রসঙ্গত রাজারহাটের রাস্তায় ‘মহাভারত মার্ডারস’ নামের একটি ওয়েব সিরিজের শ্যুট চলছিল শুক্রবার মাঝরাতে। সেখানে উপস্থিত ছিলেন ওয়েব সিরিজের নির্মাতা থেকে শুরু করে অন্যান্য কলাকুশলীরাও।সেখানে আচমকাই ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে একটি মোটর বাইক। এরপর বাইকটি কর্ডন ভেঙে সরাসরি ধাক্কা মারে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে।

এছাড়াও ওই মত্ত বাইক চালক এর ধাক্কায় আহত হন প্রিয়াঙ্কার সহ-অভিনেতা অর্জুন চক্রবর্তী। জানা গিয়েছে বাইকের ধাক্কায় দুজনেই ছিটকে পড়ে ছিলেন রাস্তায়। তবে প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হলেও হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। সূত্রের খবর দুর্ঘটনার ফলে পায়ের হাড় ভেঙ্গে দু টুকরো হয়ে গিয়েছে অভিনেত্রীর। ফলে খুব শীঘ্রই পায়ের অস্ত্রোপচার করা হবে তার।

আরও পড়ুন: শপিং মলে হাঁটতে হাঁটতে একরাশ লোকের মাঝে হঠাৎ আছাড় খেয়ে চিৎপটাং হয়ে পরে গেলেন অভিনেত্রী কাজল, হু হু করে ভাইরাল ভিডিও

আচমকা এই বিপর্যয়ের সম্মুখীন হয় আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ওয়েব সিরিজের শুটিং। পাশাপাশি ওই মত্ত বাইক চালক এর খোঁজ চালাচ্ছে পুলিশ। আজ সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের উদ্দেশ্যে ভক্তদের পাঠানো সহানুভূতির বার্তায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment