Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

বাড়ির পুজোয় এসে এবার প্রকাশ্যেই কেঁদে ফেললেন অভিনেত্রী রানী মুখার্জি! পারিবারিক পুজোয় এসেও কি কারনে আক্ষেপ রয়ে গেল রানী মুখার্জীর, সামনে এলো সত্য

বাড়ির পুজোয় এসে এবার প্রকাশ্যেই কেঁদে ফেললেন অভিনেত্রী রানী মুখার্জি! পারিবারিক পুজোয় এসেও কি কারনে আক্ষেপ রয়ে গেল রানী মুখার্জীর, সামনে এলো সত্য

মুম্বাইয়ের দুর্গা পূজার মধ্যে বলিউড অভিনেত্রী রানী মুখার্জীর বাড়ির পুজো অত্যন্ত জনপ্রিয়। দুর্গাপূজার কদিন সেখানে বলিউডের ছোট-বড় নানা অভিনেতা এবং অভিনেত্রীর দেখা মেলে। প্রকৃতপক্ষে উত্তর মুম্বাইতে অভিনেত্রীর আদি বাড়ির পুজো হলেও বর্তমানে তার পরিবারের সদস্যরা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন সারা শহরে।

তবে পুজোর কটা দিন একসঙ্গে দেখতে পাওয়া যায় তাদের । বার অবশ্য পুজোর কয়েক দিন নিজের বাড়ির পুজোতেই দেখা মেলেনি রানী মুখার্জির। তবে শেষ পর্যন্ত নবমীর দিন অনুগামীরা অভিনেত্রীকে দেখতে পান। তার সঙ্গে উপস্থিত ছিলেন বলিউড পরিচালক এবং প্রযোজক করণ জোহরও।

তবে জানা গিয়েছে অতিমারির কারণে এবার বদল ঘটেছে বেশকিছু নিয়মকানুনে। যে কারণে অন্যান্যবারের মতো এবার সকলকে পাত পেড়ে বসিয়ে খাওয়ানো হয়নি। প্রসঙ্গত অন্যান্যবার সাধারণ মানুষকেও আমন্ত্রণ করে তাদেরকে খাবার তুলে দেন স্বয়ং অভিনেত্রী নিজে। কিন্তু এবার করোনার কারণে তা না হওয়ায় জানা গিয়েছে প্রকাশ্যেই কেঁদে ফেলেন রানী মুখার্জি। কারণ মানুষকে খাওয়াতে তিনি বেজায় ভালোবাসেন।

আরও পড়ুন: ‘এ সিরিয়াল আর দেখা সম্ভব না’! ‘মন ফাগুনে’র নকল পিহুকে দেখে তীব্র বিরক্ত দর্শকরা! ক্ষোভপ্রকাশ সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল ভিডিও

তবে এবার এই পুজোয় উপস্থিত ছিলেন সস্ত্রীক অমিত কুমার, কুমার শানুর ছেলে জান, শান, অভিনেত্রী মৌনী রায় এবং অন্যান্য একাধিক সেলিব্রিটিরা। তবে করোনার কারণে এর আগে পুজোয় মেয়েকে আনলেও এবার অভিনেত্রী আনেননি তার মেয়ে আদিরাকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment