Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
26 June 2026

টলিউডের কাঙ্খিত পুরুষ যশ! ছবি দেখেই হেসে উঠলেন ঋতাভরী

টলিউডের কাঙ্খিত পুরুষ যশ! ছবি দেখেই হেসে উঠলেন ঋতাভরী

রাজনীতিতে পা রাখলেও মেয়েদের মনে তাঁর আলাদাই জায়গা। তাই একটি সংবাদ মাধ্যমের সমীক্ষা অনুযায়ী, টলিউডের সবচেয়ে ‘কাঙ্খিত’ পুরুষ হিসেবে কদর পেলেন জনপ্রিয় টলি তারকা যশ দাশগুপ্ত।

সোমবার ক্যালকাটা টাইমসের পাতায় সেই খবর শিরোনামে উঠে আসে। খবরটি স্যোশাল মিডিয়ায় দেখা মাত্রই একেবারে হা হা করে হেসে ওঠেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। মানে পোস্টে লাইকের বদলে হা হা রিয়্যাক্ট দিয়ে বসেন। ব্যাস, যেই না হা হা রিয়্যাক্ট দেওয়া, ওমনি একদল নেটাগরিক তার স্ক্রিনশট নিয়ে কমেন্ট বক্সে ছড়িয়ে দেয়।

ঋতাভরীর হাসির রিয়্যাক্ট দেখে অনেকেই কু-কথা বলেছেন তাঁকে। আবার এক অংশের কাছে বেশ মজার বিষয়টি ছিল। এই ঘটনার কিছুক্ষন পরেই হা হা রিয়্যাক্ট তুলে নেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

আরও পড়ুন: এবার অভিনেত্রী দেবীনা এবং গুরমিতের মতো দ্বিতীয়বার সন্তানের জন্মদিনে চলেছেন রাজ শুভশ্রী? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

কাঙ্খিত পুরুষের তালিকায় প্রথমে যশ থাকলেও। টলিউডে কাঙ্খিত নারীর তালিকায় ঋতাভরীর নাম চতুর্থ স্থানে রয়েছে। প্রথম কাঙ্ক্ষিত নারী হিসেবে মিমি চক্রবর্তী, দ্বিতীয় মধুমিতা, তৃতীয় স্থানে নুসরত এবং চতুর্থ স্থানে ঋতাভরী।

নেট জনতা একদম বিড়ালের মতন। মাছের গন্ধ দূর থেকে পান। আর ছুকছুক করে কখন ওই মাছে কামড় দেব। এক্ষেত্রেও ব্যাপারটা তাই। যদিও যশ কোনো রকম পাল্টা প্রতিক্রিয়া দেখাননি, বরং নিজের এমন জয় উপভোগ করছেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment