এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন সারা আলি খান। অভিনয়ের পাশাপাশি মিষ্টি ব্যবহারের জন্য নেটিজেনদের মধ্যে বেশ জনপ্রিয় তিনি। এখনও অব্দি সাংবাদিক থেকে শুরু করে ফটোগ্রাফার, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা যায়নি বলিউডের এই উঠতি অভিনেত্রীকে।তবে এবার আবারো নিজের ব্যবহারের মাধ্যমে সকলের মন জয় করে নিলেন সারা।
প্রসঙ্গত রবিবার অর্থাৎ গতকাল মুম্বাইয়ের রাস্তায় মা অমৃতা সিংহ এবং ভাই ইব্রাহিম আলীর সঙ্গে প্রকাশ্যে দেখা গিয়েছিল সারাকে। ছবি শিকারিদের ভিড় কাটিয়ে তিনি যখন গাড়িতে উঠছিলেন সে সময় তাঁর কাছে সাহায্য প্রার্থনা করেন দুস্থ এক মহিলা। অভিনেত্রী কিন্তু বাকি সেলিব্রিটিদের মধ্যে তাকে এড়িয়ে যান নি। বরং গাড়িতে ওঠার সময় তার হাতে বিস্কুটের প্যাকেট এবং টাকা তুলে দিতে দেখা যায় সারাকে।
প্রসঙ্গত কিছুদিন আগে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান পার্টি করে বেরোনোর সময় তার কাছে একইভাবে সাহায্য চেয়েছিলেন একজন গরীব মানুষ। কিন্তু সে সময় রীতিমতো রুক্ষ ব্যবহার করে তাকে তাড়িয়ে দিতে দেখা গিয়েছিল আরিয়ানকে। যে কারণে এবার প্রত্যাশিতভাবেই সারার সঙ্গে আরিয়ানের তুলনা উঠে আসছে নেটিজেনদের মনে।এবং এবং সকলেই একবাক্যে স্বীকার করেছেন সারার ব্যবহার আরিয়ান খান এর থেকে অনেক ভাল।
আরও পড়ুন: রণবীর সিংহের নতুন ছবি ‘প্রলয়’: সেপ্টেম্বর থেকে শুটিং, অস্ট্রেলিয়ায় বড় চমক
View this post on Instagram




