Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 July 2026

পাহাড়ের কোলে হঠাৎই নাচতে আরম্ভ করে দিল অভিনেত্রী শ্রুতি দাস, পর্যটকেরা অবাক হয়ে চেয়ে রইলো দেশের মাটির নোয়ার দিকে! তুমুল ভাইরাল ভিডিও

পাহাড়ের কোলে হঠাৎই নাচতে আরম্ভ করে দিল অভিনেত্রী শ্রুতি দাস, পর্যটকেরা অবাক হয়ে চেয়ে রইলো দেশের মাটির নোয়ার দিকে! তুমুল ভাইরাল ভিডিও

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রুতি দাস। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ত্রিনয়নী হাত ধরেই টেলিভিশনের পর্দায় আসা শ্রুতির। এর পরেই তার দ্বিতীয় ধারাবাহিক দেশের মাটিতে জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী। কিছুদিন আগেই শেষ হয়েছে। নোয়া চরিত্রের হাত ধরেই অভিনেত্রী আরো কিছুটা সাফল্যের শীর্ষে পৌঁছে গিয়েছিলেন।

দেশের মাটি ধারাবাহিক শেষ হওয়ার পরেই নিজেকে ছুটি এবং বিশ্রামে রেখেছেন অভিনেত্রী। সময় পেলে ঘুরতে চলে যাচ্ছেন পরিবারের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় দারুন অ্যাক্টিভ অভিনেত্রী। প্রতিদিনই নিজের ভক্তদের উদ্দেশ্যে বিভিন্ন ছবি, ভিডিও ইত্যাদি আপলোড করতে থাকেন, আপডেট দিতে থাকেন নিজের প্রতি দিনের খবর। সম্প্রতি শীতের আমেজ উপভোগ করতে পাহাড় ভ্রমণের বেরিয়ে পড়েছেন শ্রুতি। সেখান থেকেই নিয়মিত আপডেট দিচ্ছেন দর্শকদের উদ্দেশ্যে।

পাহাড়ে ঘুরতে গিয়ে দারুন ইনজয় করছেন অভিনেত্রী। তা অভিনেত্রীর ইনস্টাগ্রাম একাউন্ট এর ছবি এবং ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রিল ভিডিও বানিয়েছেন শ্রুতি। যার মধ্যে একটি ভিডিও দারুন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই ভিডিওতে নাচতে দেখা গিয়েছে শ্রুতিকে। শাহরুখ খান ক্যাটরিনা কাইফ এবং অনুষ্কা শর্মা অভিনীত ছবি ‘জাব তাক হে জান’ এর জনপ্রিয় একটি গান হল ‘জিয়া জিয়ারে’। অনুষ্কা শর্মার লিপসিং এ এই গান দারুণ জনপ্রিয়তা পেয়েছিল দর্শকমহলে। অনুষ্কা শর্মা এই গানটি পাহাড়ের কোলে করেছিলেন সেই ভঙ্গিতেই পাহাড়ের কোলে অনুষ্কা শর্মার মতোই নাচ করে ভিডিও বানালেন অভিনেত্রী শ্রুতি দাস।

আরও পড়ুন: Shah Rukh Khan: ‘ও তোমাকে লুটে নেবে!’ মিকা সিংকে কেন গৌরী খানের নাম করে সাবধান করেছিলেন শাহরুখ?

ভিডিওটিতে দেখা যাচ্ছে পর্যটকদের মাঝেই নিয়ে মনের আনন্দে গানের সঙ্গে নিতে চলেছেন অভিনেত্রী। মাথায় রয়েছে ব্যান্ড, খোলা চুল, নীল পোশাকে গানের তালে তালে নেচে চলেছেন শ্রুতি এবং তার নাচ দেখে পর্যটকেরা তার দিকে মুগ্ধ হয়ে চেয়ে রয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment