Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 July 2026

একজন বড় অভিনেত্রী হওয়ার পাশাপাশি উদার মনের মানুষও অভিনেত্রী শ্রুতি , রবিবার পথশিশুদের পাশে এসে দাঁড়ালেন দেশের মাটির ‘নোয়া’ অভিনেত্রী শ্রুতি দাস, মুগ্ধ নেটিজেনরা

একজন বড় অভিনেত্রী হওয়ার পাশাপাশি উদার মনের মানুষও অভিনেত্রী শ্রুতি , রবিবার পথশিশুদের পাশে এসে দাঁড়ালেন দেশের মাটির ‘নোয়া’ অভিনেত্রী শ্রুতি দাস, মুগ্ধ নেটিজেনরা

বাংলা টেলিভিশনে ছোটপর্দার জনপ্রিয় মুখ হলেন শ্রুতি দাস। ইতিমধ্যেই টেলিভিশন জগতে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। আর বাকি পাঁচজন অভিনেত্রী থেকে যে তিনি সম্পূর্ণ আলাদা তারা বারবার প্রমাণ করেছেন নিজের কাজের মাধ্যমে। অভিনেত্রী তো বটেই তার পাশাপাশি তিনি একজন অনেক বড় মনের মানুষ। জি বাংলা ত্রিনয়নী ধারাবাহিকের হাত ধরে ইন্ডাস্ট্রিতে প্রবেশ ঘটে শ্রুতির, এরপর স্টার জলসার দেশের মাটি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী কে। তাকে সব সময় সাধারণ মানুষের পাশে দেখা যায় সমাজের নিয়মের বেড়াজাল তিনি সব সময় নতুন কিছু করেন। সম্প্রতি আবারও সামনে এলো তার উদার মনের মানসিকতার পরিচয়।

গত রবিবার অভিনেত্রীকে দেখা গেল পথশিশুদের পাঠশালায়। বিশিষ্ট সমাজসেবী পাপিয়া করের ডাকেই সেইদিন ওই পাঠশালায় উপস্থিত হয়েছেন অভিনেত্রী শ্রুতি। বাচ্চাদের খুশি করতে ওই দিন শ্রুতি মিষ্টির হাঁড়ি নিয়ে হাজির হয় সেখানে এবং বাচ্চাদের সঙ্গে অনেকটা সময় কাটায়। ছবি তোলেন সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।

অভিনেত্রী সোশ্যাল মিডিয়া করা পোস্ট থেকে জানা যায় যে এই সমস্ত বাচ্চাটা একসময় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো ডেনড্রাইটের নেশা করত আর সেই সমস্ত বাচ্চাদের উদ্ধার করে আনে এই সমাজসেবী সংস্থা এবং বর্তমানে সেই বাচ্চারা এখন লেখাপড়া করছে হাতের কাজ শিখছে নাচ গান আবৃত্তি সবকিছুর প্রশিক্ষণ দেয়া হয় এখানে। পাঠশালার বাচ্চারা নিজেদের হাতে বানানো কিছু হাতের কাজ শ্রুতির হাতের ঐদিন তুলে দেয়। নিজের পোস্টে পাপিয়াকে বিশেষভাবে ধন্যবাদ জানাই শ্রুতিকে এমন একটি সুন্দর পাঠশালায় ডাকার জন্য।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের পাহাড়ে সারা আলি খান, মা অমৃতা সিংয়ের সঙ্গে শেয়ার করলেন ছুটির মুহূর্ত

এর পাশাপাশি শ্রুতি সব মানুষদের অনুরোধ করেন যাতে তারা এই সমস্ত অসহায় মানুষ এবং শিশুদের পাশে দাঁড়ায়। অভিনেত্রী জানান ‘যদি কখনো ভালো রকমের উপার্জন করতে পারেন তাহলে এই সমস্ত অসহায় পথশিশুদের পাশে এসে দাঁড়ান।’ আর নিজের এই পোষ্টের মাধ্যমে নিজের উদার মানসিকতার পরিচয় দিয়েছেন শ্রুতি। তার এই পোস্ট পড়ে প্রত্যেক নেটিজেন তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment