Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
28 July 2026

হট লুকে ছবি ভাইরাল হতেই, কু-কথার মুখে সোহিনী

হট লুকে ছবি ভাইরাল হতেই, কু-কথার মুখে সোহিনী

যাঁর মন ষোলোয়ানা বাঙালি, তার পোশাকেও রয়েছে সেই ছোঁয়া। অভিনেতা মহলের বাঙালি লুক মানে সোহিনী সরকার। পরনের শাড়ি, কপালে টিপ, গায়ে সোনা হোক বা অক্সিডাইসের অলংকার আগাগোড়াই বাঙালি সাজে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু সেই সোহিনীকেই এবার যখন বাঙালি-আনার পরিবর্তে ওয়েস্টার্ন লুকে দেখা গেল, তা দেখে নেট নাগরিকদের একাংশের চক্ষু চড়কগাছ। কেউ কেউ আবার কুমন্তব্য, কু-প্রস্তাব দিয়ে বসলেন অভিনেত্রীকে।

ব্যোমকেশের সত্যবতী ওরফে সোহিনীর ইনস্টাগ্রাম ঘাঁটলে দেখা যাবে, হারিয়ে যাওয়া বাঙালি স্বাদ যেন সেখানেই গচ্ছিত আছে। কিন্তু বৃহস্পতিবার অভিনেত্রী হঠাৎই ইনস্টাগ্রামের দেওয়ালের খোলামেলা পোশাকে বেশ কয়েকটি ফটোশুটের ছবি শেয়ার করেন। পরনে কালো রঙের স্লিট পোশাক, চোখের ভাষায় উষ্ণতা। বঙ্গনারীর হট লুক নেট দুনিয়ায় প্রকাশ্যে আসতে কটাক্ষের মুখে পরতে হয় সোহিনী সরকারকে।

 

আরও পড়ুন: ‘বন্ধুরা এলোমেলো’ গানের তালে নাচছেন রণবীর – আলিয়া! ভিডিও তুমুল ভাইরাল ফেসবুকে।ভিডিও নিয়ে মুখ খুললেন গানের অভিনেত্রী শুভশ্রী ! জেনে নিন আসল ব্যাপার, ভাইরাল ভিডিও

অশ্লীল শব্দ থেকে শুরু করে কদর্য শব্দ ব্যবহার করে আক্রমণ করা হয় অভিনেত্রীকে। সোহিনীর পোশাক, শারীরিক অঙ্গভঙ্গি, সমস্ত কিছু নিয়ে তাঁকে প্রশ্ন করে নেটিজেনদের একাংশ। কিন্তু একাধিক কটূক্তির মুখে পড়েও মুখ খোলেননি অভিনেত্রী সোহিনী সরকার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment