Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 July 2026

শ্রাবন্তী-রোশনের বিবাদ তুঙ্গে!! এমনটাই আভাস দিল সোশ্যাল মিডিয়া

বিয়ের পর ৩ বছর কাটতে না কাটতেই ফের বিবাহ জীবনে অশান্তি। বেশ কিছুদিন আগেই ফের গুঞ্জন ওঠে তৃতীয় স্বামী

শ্রাবন্তী-রোশনের বিবাদ তুঙ্গে!! এমনটাই আভাস দিল সোশ্যাল মিডিয়া

বিয়ের পর ৩ বছর কাটতে না কাটতেই ফের বিবাহ জীবনে অশান্তি। বেশ কিছুদিন আগেই ফের গুঞ্জন ওঠে তৃতীয় স্বামী রোশনের সঙ্গেও নাকি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সম্পর্কের অবনতি হয়েছে। কিন্তু এসবের মাঝেই শোনা গিয়েছে রোশনের সঙ্গে বিবাদ শুরু হওয়ার পর প্রথমে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সিং পদবী সরিয়ে ফেলেন শ্রাবন্তী। শুধু পদবীই নয় ইন্সটা থেকে ছবি, প্রোফাইল পিকচার থেকে কভার প্রোফাইল, সব জায়গা থেকেই রোশনকে মুছে ফেলেন শ্রাবন্তী। অ্যাঁর শ্রাবন্তীর এই কাজের পরেই জোর চর্চা শুরু হয়েছে শ্রাবন্তীকে ঘিরে।

ফেসবুকে অনেকেই শ্রাবন্তীর একার ছবি দেখে অনেকেই তাঁর সমালোচনা করতে শুরু করেন। সমালোচনার পাশাপাশি তাঁকে ঘিরে শুরু হয়েছে নানা অশ্লীল কথা। অবশ্য সেই নিয়ে এখনো মুখ খোলেন নি অভিনেত্রী। সম্প্রতি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছেন সিনেমার পাশাপাশি করোনার সময় কিভাবে তিনি সময় কাটিয়েছেন। তিনি জানান ওই অবস্থায় সেভাবে বাইরের কাজ করা হয়নি তাই সপরিবারে তিনি নিজের কাজ করেছেন, ছেলের সাথে সময় কাটানোর পাশাপাশি অনেক সিনেমাও দেখেছেন।

এসবের মাঝে তিনি একবারও রোশনের নামও উল্লেখ করেন নি। অন্যদিকে নিজের ব্যাক্তিগত জীবনে হাজার ঝামেলা চললেও তিনি এখন ব্যস্ত নিজের কাজ নিয়ে। শীঘ্রই মুক্তি পেতে চলেছে শাশ্বত-শ্রাবন্তী জুটির নতুন ছবি ‘ছবিয়াল’। যেখানে মিষ্টি বাড়ির বৌ, একদম সাদা মাটা লুকে ধরা দেবেন নায়িকা। আর এই ছবি মুক্তি পাচ্ছে চলতি মাসেই।

আরও পড়ুন: হায়দরাবাদ থেকে হলিউড, বহুভাষিক ছবিতে অভিষেক ভারতীয় প্রযোজক শফিক উর রহমানের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment