Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
10 July 2026

‘ওকেই ৪ নম্বর বিয়েটা করে ফেলুন’, সুপারস্টার হিরণের সাথে রোমান্টিক গানে গলা মিলিয়ে নেটিজেনদের কাছে নোংরা ট্রোলের শিকার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি

‘ওকেই ৪ নম্বর বিয়েটা করে ফেলুন’, সুপারস্টার হিরণের সাথে রোমান্টিক গানে গলা মিলিয়ে নেটিজেনদের কাছে নোংরা ট্রোলের শিকার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি

2013 সালে প্রথম স্বামী রাজীব বিশ্বাসের পরিচালনায় ‘মজনু’ সিনেমায় অভিনয় করেছিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে আবারো অভিনেতা বোঝালেন শ্রাবন্তীর সঙ্গে তার বন্ধুত্ব অটুট রয়েছে।

প্রসঙ্গত ‘মজনু’ সিনেমার একটা অত্যন্ত জনপ্রিয় গান ছিল ‘ও পিয়ারে পিয়া’। হিরণের পোস্ট করা ভিডিওয় সেই গানে গলা মেলাতে দেখা গিয়েছে তাকে এবং শ্রাবন্তীকে। প্রসঙ্গত ভিডিওয় নেটিজেনরা দেখতে পেয়েছেন ঘরোয়া আড্ডাতে নিজেদের ছবির গান ধরেছেন হিরণ। এরপর তার সঙ্গে গলা মেলান অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

কিন্তু এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বেশ সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অভিনেতাকে। তিনি মোটেও ভালো গান গাননা, এমনটাই অভিযোগ নেটিজেনদের একটি বড় অংশের। তারা জানিয়েছেন শ্রাবন্তীর গলা শুনতে ভাল লাগলেও হিরণের গলায় গান মোটেও মানাচ্ছে না।

আরও পড়ুন: অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে উদ্বোধন হল মোদক পরিবারের মিষ্টির হাব, মিঠাই ধারাবাহিকে খুশির বন্যা, হাজির দিতিপ্রিয়া, ভাইরাল ভিডিও

তবে পাল্টা আসরে নেমে পড়েছেন অভিনেতার অনুগামীরা। তারা জানিয়েছেন তিনি মোটেও প্রফেশনাল গায়ক নন, কিন্তু তা সত্বেও যথেষ্ট ভালো গান গেয়েছেন তিনি। পাশাপাশি বলাই বাহুল্য শ্রাবন্তী এবং হিরণের জুটি বেশ জনপ্রিয় ছিল বড় পর্দায়। তাই তাদের একসঙ্গে আবার সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়ে যারপরনাই খুশি হয়েছেন তাদের অনুগামীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment