Gold ₹144,750/10g
Silver ₹242.27/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
7 July 2026

লাল গাউনে খোলা উরু, সাহসী পোশাকে ফটো তুলে নারীদিবস পালন করলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী! সঙ্গে একহাত নিলেন সমালোচকদের, তুমুল ভাইরাল ছবি

লাল গাউনে খোলা উরু, সাহসী পোশাকে ফটো তুলে নারীদিবস পালন করলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী! সঙ্গে একহাত নিলেন সমালোচকদের, তুমুল ভাইরাল ছবি

স্টার জলসার ‘শ্রীময়ী’ ধারাবাহিক এর মাধ্যমে দারুণ জনপ্রিয়তা পেতে সক্ষম হয়েছিলেন টলিউড অভিনেত্রী উষসী চক্রবর্তী। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বেড়েছিল তার অনুগামী সংখ্যা। কিন্তু সম্প্রতি সাহসী পোশাক পরে ফটো পোস্ট করায় সেই অনুগামীদের একটি বড় অংশ বিরূপ হয়েছিলেন তার প্রতি। এবার আরো একটি ফটো পোস্ট করে সমালোচকদের একহাত নিতে দেখা গেল ছোটপর্দার জুন আন্টি ওরফে অভিনেত্রী উষসী চক্রবর্তীকে।

প্রসঙ্গত গোয়ায় বেড়াতে গিয়ে সাহসী পোশাক পরে হাতে সিগারেট নিয়ে ফটো পোস্ট করায় নেটিজেনদের একটি বড় অংশের কাছে কটাক্ষের শিকার হতে হয়েছিল তাকে। তার বাবার নাম তুলে এনে নেটিজেনদের একটি বড় অংশ জানিয়েছিলেন অভিনেত্রীর উচিত হয়নি এভাবে বাবাকে অসম্মান করা। তারপর পাল্টা মুখ খুলতে দেখা গিয়েছিল তাকে।তিনি জানিয়েছিলেন তার বাবা কোনদিন তার পোশাক নিয়ে মাথা ঘামাননি।

এবার আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসের দিন লাল থাই স্লিট গাউনে উন্মুক্ত উরু দেখিয়ে ছবি পোস্ট করে অভিনেত্রী আরো একবার কটাক্ষ ছুড়ে দিলেন সমালোচকদের দিকে। পাশাপাশি তীর্যকভাবে সেই সমস্ত নারী এবং পুরুষ যারা মেয়েদের পোশাক নিয়ে সমালোচনা করে, তাদের দিকে ব্যঙ্গ করে নারী দিবসের শুভেচ্ছা ছুড়ে দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বলাই বাহুল্য এদিন মুহূর্তে ভাইরাল হয়েছে উষসীর এই ব্যঙ্গাত্মক পোস্ট।

আরও পড়ুন: Kalki 2: দীপিকার বদলে কি ‘কল্কি’-র সিক্যুয়েলে আলিয়া ভাট? এল বড় আপডেট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment