Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

সুদীপার বাড়ির পুজোয় প্রসেনজিৎ কে ঢাক বাজানোয় টেক্কা দিলো আদিদেব, বুম্বা আংকেল কে বললো একটু আস্তে আস্তে বাজাও, ভাইরাল ভিডিও

সুদীপার বাড়ির পুজোয় প্রসেনজিৎ কে ঢাক বাজানোয় টেক্কা দিলো আদিদেব, বুম্বা আংকেল কে বললো একটু আস্তে আস্তে বাজাও, ভাইরাল ভিডিও

অষ্টমীতে মেতে উঠেছিলেন রান্নাঘর খ্যাত সুদীপা এবং তার পরিবার। তাঁর সঙ্গেই এবারের অষ্টমী আরও স্পেশ্যাল করে তুলেছিলেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আজ্ঞে, তিনিও হাজির হয়েছিলেন সুদীপা অগ্নিদেবের বাড়ির পুজোয়।

পরনে সাদা পাঞ্জাবি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হাজির বাড়ির পুজোয়। শুধু তাই নয়, দিব্য আপনজনের মত মিশে গেলেন তিনি। একদম পাক্কা বাঙালি বাবু সেজে ধরা দিলেন তিনি। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সঙ্গ দিলেন খুদে চট্টোপাধ্যায়। আদিদেব নিজেই খাতির দারি করলেন তাঁর বুম্বা আংকেলের। সেও ধুতি পাঞ্জাবি পরে তৈরি। ছোট্ট সদস্যের কাণ্ডে আবেগতাড়িত বুম্বা দা।

ছোট্ট আদিদেব নিজেই এগিয়ে গেলেন তাঁর দিকে। ঢাক বাজানো শুরু করতেই সঙ্গ দিলেন প্রসেনজিৎ। নিজেও শুরু করলেন ঢাক বাজানো। তারকা সুলোক আচরণ ছেড়ে এ যেন এক অন্য মানুষ। আদিদেব নিজেও কম যায় না। আবার তাল এদিক ওদিক হতেই আদির আবদার, একটু আস্তে আস্তে বাজাও।

আরও পড়ুন: Virat Kohli: লন্ডনের রাস্তায় ছেলে আকায়কে কাঁধে নিয়ে বিরাট কোহলি, অনুষ্কার সঙ্গে ভাইরাল ভিডিও

এদিকে, প্রসেনজিৎকে এভাবে দেখে আনন্দে আত্মহারা তাঁর ভক্তরা। আদির ঢাকের বাজনায় রীতিমত প্রশংসা ছড়ালেন বুম্বা। আর তাদের যুগলবন্দী দেখেই বেজায় খুশি মানুষজন। বললেন, বুম্বা দা বলেই সম্ভব। যেভাবে সঙ্গ দিলেন, ভাবা যায় না।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment