Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 July 2026

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আদিত্য নারায়ণ, জেনে নিন কে তাঁর পাত্রী?

বলিউডের অলিগলিতে ফের শোনা যাচ্ছে গুঞ্জন, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আদিত্য নারায়ণ।

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আদিত্য নারায়ণ, জেনে নিন কে তাঁর পাত্রী?

বলিউডের অলিগলিতে ফের শোনা যাচ্ছে গুঞ্জন, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আদিত্য নারায়ণ। পাত্রী নাকি তাঁর ছোটবেলার বান্ধবী শ্বেতা আগারওয়াল। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরেই চার হাত করতে চলেছেন তাঁরা।

১১ বছর ধরে শ্বেতার সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিলেন নাকি আদিত্য। এবার নিজের ইনস্টাগ্রাম একাউন্টে হবু স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে বড় খবরটা দিয়েই ফেললেন। খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন তাঁরা। এই বছর ডিসেম্বরের দিকে সেরে ফেলতে পারেন বিয়ে। দুজনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আদিত্য জানিয়েছেন, শ্বেতাকে নিজের জীবনে খুবই সৌভাগ্যবান বলে মনে করেন নিজেকে। আগামী ডিসেম্বরে চার হাত এক করবেন তাঁরা। এখন কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকবেন তিনি। ইতিমধ্যেই দুই পরিবারের সম্মতি নিয়ে সেরে ফেললেন রোকার অনুষ্ঠান। নিজের ইনস্টাগ্রামের শেয়ার করলেন অনুষ্ঠানের ছবি। কমেন্ট সেকশনে তাঁদের নতুন বিবাহিত জীবনের জন্য আগাম শুভেচ্ছা জানালেন নেটিজেনরা।

সংবাদমাধ্যমকে আদিত্য আরো জানান, হাতেগোনা কয়েকজন আত্মীয় পরিজন ছাড়া বেশি লোক থাকবে না তাঁর বিয়েতে। সেই বলিউড ড্রিম ওয়েডিং এর মতো বড় করে বিয়ে করবেন না তাঁরা। বেশ ঘরোয়া করে একটি ছোট্ট অনুষ্ঠান করে সেরে ফেলতে চাইছেন বিয়ে। তবে রিসেপশন পার্টিটা বেশ বড়ো করে করার ইচ্ছা প্রকাশ করেছেন আদিত্য। অন্যদিকে নেহা কিছুদিন বিশাল ধুমধাম করে নিজের বিয়ে সারলেন দিল্লিতে। বড়ো বড়ো দুটি রিসেপশান পার্টির আয়োজনও করেছিলেন তিনি।

আরও পড়ুন: সঙ্গীর দ্বিচারিতার শাস্তি তাঁকে ত্যাগ করা, ফের শ্রাবন্তীকে খোঁচা রোশনের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment