Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
1 July 2026

আদৃতের হোয়াটসঅ্যাপ ডিপিতে দেখা গেল কৌশাম্বিকে! টলিপাড়ায় নতুন রসায়নের খোঁজে ভক্তরা, ‘যা রটে তার কিছু তো ঘটে’, বলছে বিরোধীপক্ষ

আদৃতের হোয়াটসঅ্যাপ ডিপিতে দেখা গেল কৌশাম্বিকে! টলিপাড়ায় নতুন রসায়নের খোঁজে ভক্তরা, ‘যা রটে তার কিছু তো ঘটে’, বলছে বিরোধীপক্ষ

বিনোদন দুনিয়া মানেই গসিপ। প্রিয় স্টারদের নিয়ে তর্ক -বিতর্ক চলে আসছে যুগ যুগ ধরে। সোশ্যাল মিডিয়া আসার পর এখন এই বিশ্লেষণ নতুন রূপ পেয়েছে। দর্শকরা নিজেদের প্রিয় সিরিয়াল বা সিনেমা নিয়ে গসিপে মজে থাকেন সোশ্যাল মিডিয়ায়। এবার একটি whatsapp ডিপি হয়ে উঠেছে বিতর্কের কেন্দ্রবিন্দু।

বর্তমানে বাংলার সিরিয়াল প্রেমীদের কাছে মিঠাই একটি অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল। সিরিয়ালে মিঠাই ,উচ্ছে বাবু আর নন্দার কেমিস্ট্রি রীতিমতো মন জিতে নিয়েছে দর্শকের। গল্প অনুসারে সিরিয়ালে উচ্ছে বাবু আর নন্দা সম্পর্কে দিদি ও ভাই। কিন্তু বাস্তব জগতে শোনা যাচ্ছে অন্য খবর। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে রিয়েল লাইফে প্রেম করছেন রিল লাইফের দিদি – ভাই উচ্ছেবাবু আর নন্দা। এই সম্পর্কের জন্য নাকি আদৃতের থেকে দূরত্ব তৈরি হয়েছে সৌমির। শোনা যায় সৌমি নাকি পছন্দ করতেন আদৃতকে। তাদের দুজনের মধ্যে এসে পড়েন নন্দা। তবে উচ্ছে বাবু আদৃত কিন্তু বরাবর বলে এসেছেন নন্দা অর্থাৎ কৌশাম্বি তার শুধুমাত্র বেস্ট ফ্রেন্ড।

মিঠাই সিরিয়ালের এই তিন অভিনেতা – অভিনেত্রীকে নিয়ে যখন জল্পনা-কল্পনা চলছে তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আদৃতের হোয়াটসঅ্যাপ ডিপি। তাতে দেখা গেছে আদৃত আর কৌশাম্বির ছবি। সেই ছবি এখন রীতিমত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ছবি দেখার পর অনেকেই রীতিমতো ট্রোল করছেন তাদের। রিল লাইফের ভাই-বোনদের নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণের ব্যস্ত ভক্ত থেকে তার বিরোধীরা।

আরও পড়ুন: অধঃপতন হলো মিঠাইয়ের। বদলে গেল স্লট । বাদ পড়তে চলেছে দুটি চরিত্র। কি ঘটতে চলেছে ভবিষ্যতে মিঠাই ধারাবাহিকে?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

বাংলা সিরিয়াল