Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 July 2026

কঠিন সংগ্রামের পর অবশেষে সুপার সিঙ্গার সিজন ৩ এর বিজয়ীর মুকুট উঠল সুচিস্মিতার মাথায়, নিজের হাতে সুচিস্মিতা কে বিজয়ীর মুকুট পরিয়ে দিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত, ভাইরাল ছবি

কঠিন সংগ্রামের পর অবশেষে সুপার সিঙ্গার সিজন ৩ এর বিজয়ীর মুকুট উঠল সুচিস্মিতার মাথায়, নিজের হাতে সুচিস্মিতা কে বিজয়ীর মুকুট পরিয়ে দিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত, ভাইরাল ছবি

দীর্ঘদিনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে ধুমধাম আয়োজনের মাধ্যমে শেষ হলো স্টার জলসার গানের রিয়েলিটি শো সুপার সিঙ্গার। কয়েকদিন আগেই স্টার জলসায় শুরু হয়েছিল এই রিয়েলিটি শো-এর তৃতীয় নম্বর সিজেন। আর এই দীর্ঘ যাত্রার পর অবশেষে বিজয়ীর মুকুট নিজের মাথায় তুলে নিলেন সুচিস্মিতা। দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন মানসী এবং তৃতীয় স্থানে দুজন জায়গা করে নিলেন তারা হলো প্রণয় এবং কুমার গৌরব। দীর্ঘ 10 ঘন্টা ধরে জমজমাট আয়োজন এর মাধ্যমে এই রিয়েলিটি শো হয়েছে বাংলায় এই প্রথমবার এতক্ষণ সময় ধরে এত ধুমধামে অর্জনের মাধ্যমে কোন রিয়েলিটি শো’র গ্র্যান্ড ফিনালে হলো।

এইসবের বিচারকের আসনে ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা এছাড়া গ্র্যান্ড ফিনালে দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধুরি দীক্ষিত। এছাড়া উপস্থিত ছিলেন আরো অনেক তারকা। তবে ঐদিন মঞ্চের বিশেষ আকর্ষণ করে রেখেছিলেন বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী মাধুরী। সকলের নজর তিনি একাই কাড়ছিলেন ঐদিন।

আরও পড়ুন: কাশ্মীরে ভাই ইব্রাহিমের সঙ্গে ছুটি কাটচ্ছেন সারা! সামনে এল দিদি-ভাইয়ের মিষ্টি ছবি, ভাই-বোনের মিষ্টি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

কখনো তাকে প্রতিযোগিদের গানের তালে নাচতে দেখা গিয়েছে। আবার কখনো তাকে বাংলার সুপারস্টার দের সঙ্গে কোমর দোলাতে দেখা গিয়েছে। এছাড়াও ঐদিন সুপার সিঙ্গার এর মঞ্চে উপস্থিত ছিলেন শান, কবিতা কৃষ্ণমূর্তি ও বাদশার মতন তারকারা। তবে বিজয়ী হিসেবে সুচিস্মিতা কে অনেকেই আশা করেনি। কারো কারো মন ভাঙলেও শুচিস্মিতার ভক্তরা বেজায় খুশি হয়েছে। মাধুরী দীক্ষিত নিজের হাতেই সুস্মিতাকে বিজয়ীর মুকুট পরিয়ে দিয়েছিলেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment