Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
2 July 2026

লং স্কার্ট ও সাদা টিউব টপ দুধ সাদা পোশাক পরে নিজের লম্বা স্কার্ট উড়িয়ে রিল মধুমিতা! প্রকৃতির বুকে হারিয়ে যেতে চাইলেন মধুমিতা, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

লং স্কার্ট ও সাদা টিউব টপ দুধ সাদা পোশাক পরে নিজের লম্বা স্কার্ট উড়িয়ে রিল মধুমিতা! প্রকৃতির বুকে হারিয়ে যেতে চাইলেন মধুমিতা, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

শুরুটা ছোটপর্দা দিয়ে হলেও আজ তিনি গোটা টলিউড ইন্ডাস্ট্রিতে পরিচিত। রোগা ছিপছিপে চেহারায় বোল্ড লুকে বলি ডিভাদেরও টেক্কা দিতে রাজি ছোটপর্দার পাখি। তিনি যেকোন ধরনের পোশাকে সাবলীল ক্যামেরার সামনে। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও একাধিক হিট কাজ করে ফেলেছেন তিনি। ওয়েব প্ল্যাটফর্মেও বেশ কয়েকটি কাজ করেছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি একাধিক বোল্ড ফটোশুটে দেখা মেলে তার। সেরকমই একটি ফটোশুটের রিল ভিডিও ভাইরাল হয়েছেন নেটদুনিয়ায়, যা ঘুম উড়িয়েছে নেটিজেনদের একাংশের।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে মধুমিতা সরকারকে দুধ সাদা পোশাকে খোলা আকাশের নীচে ফটোশুট করতে দেখা গিয়েছে। সম্ভবত ফটোশুট করার জন্য শহর থেকে দূরে কোথাও গিয়েছিলেন অভিনেত্রী। নীল আকাশ, সবুজ ক্ষেতের মাঝে সাদা লং স্কার্ট ও টিউব টপে পোজ দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সবসময়ের মতোই চুল ছিল খোলা।

কখনো ছাতা হাতে আবার কখনো নিজে থেকেই পোজ দিয়েছেন তিনি। ফটোশুটের সময় তোলা ছোট ছোট ক্লিপিংস জুড়েই এই ভিডিওটি তৈরি করা হয়েছে। পরে একটি সুন্দর মিউজিকের সাথে রিল ভিডিও আকারে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এটি শেয়ার করেছেন অভিনেত্রী। যা ভাইরাল হয়েছে নিমেষে। সোশ্যাল মিডিয়ায় তার উষ্ণ আবির্ভাব তাক লাগিয়েছে সকলকে।

আরও পড়ুন: মিঠাই এর কষ্টে কষ্ট পাচ্ছে সিদ্ধার্থ! সর্দি জ্বরে কষ্ট পাচ্ছে ‘মিঠাই’, বউকে জোর করে ওষুধ খাইয়ে দিল উচ্ছে বাবু, হু হু করে ভাইরাল ভিডিও

একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে টলিউডের অন্যতম সুন্দরী নায়িকাও তা বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। তিনি খুব অল্প সময়ের মধ্যেই অনেকটা সাফল্য অর্জন করে ফেলেছেন নিজের কারণেই। তার অভিনয় দক্ষতা নিঃসন্দেহে উল্লেখ করার মতো, তা স্বীকার করেন সকলেই। বর্তমানে অভিনেত্রী পুরোদমে অভিনয়ের পাশাপাশি ফটোশুটটাও চালিয়ে যাচ্ছেন। তবে বর্তমানে ছোটপর্দা থেকে বিরতি নিয়েছেন মধুমিতা। বড়পর্দার পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মের কাজেও মন দিয়েছেন তিনি।

মধুমিতা সরকারের চাবুক ফিগারে মুগ্ধ সকলেই। ২০১৫ সালে অভিনেত্রী টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে তাদের সেই সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি। তারা একে অপরের থেকে বিবাহ বিচ্ছেদ নিয়ে নিয়েছেন। এরপরেও একাধিক অভিনেতার সাথে নাম জড়িয়েছে তার। তবে অভিনেত্রী একাধিক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি সিঙ্গেল। আর তিনি এই মুহূর্তে নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment