Take a fresh look at your lifestyle.

প্রয়াত বর্ষীয়ান পরিচালক জগন্নাথ গুহ, দুঃখ প্রকাশ অভিনেতা শঙ্কর চক্রবর্তীর

430

বছর শেষ হতে বাকি আর মাত্র কয়েক দিন, কিন্তু ফেলে আসা বছরের কথা ভাবলে আজও আমাদের মন খারাপ হয়। কারণ ২০২০ সালে আমরা অনেকেই আমাদের প্রিয় তারকাকে হারিয়েছি। এই বছরে বলি হলি এবং টলি জগত ছেড়ে চলে গিয়েছে বহু তারকা। কেউ কালের নিয়মে তো কেউ কঠিন রোগে মৃত্যুর কাছে হার মেনেছেন। এবার আবারো টলি আকাশে আরো এক নক্ষত্র পতন হল।

চলে গেলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচালক জগন্নাথ গুহ। ইতিমধ্যেই জগন্নাথ গুহর মৃত্যুতে কালো ছায়া নেমে এসেছে টলি পাড়ায়। এদিন পরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় একটি স্টেটাস শেয়ার করেন শঙ্কর চক্রবর্তী জানান তাঁর অভিনীত মেগার প্রথম পরিচালক জগন্নাথ গুহ চলে গেলেন। এই দুঃখ মেনে নিতে হচ্ছে কিন্তু ভাবতেও অবাক লাগছে।

উনি যেখানেই থাকুন না কেন যাতে ভাল থাকেন, সেই প্রার্থনাই করেন শঙ্কর চক্রবর্তী। প্রসঙ্গত, চলতি বছরে আমাদের ছেড়ে চলে গেছেন বলিউডের একজন অত্যন্ত পরিচিত অভিনেতা ইরফান খান। এমনকি তার কদিন বাদেই মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। জুলাই মাসে আমাদের সবার মন খালি করে চলে গিয়েছেন বলিউডের অন্যতম অভিনেতা সুশান্ত সিং রাজপুত। যার মৃত্যু নিয়ে পরে গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছিল। এরপর একে একে ওয়াজিদ খান, সৌমিত্র চট্টোপাধ্যায়, মনু মুখোপাধ্যায় বহু তারকাই মৃত্যু শয্যাই শায়িত হয়েছেন। এবার সেই তালিকায় জুড়ে গেলেন টলি ইন্ডাস্ট্রির বর্ষীয়ান পরিচালক জগন্নাথ গুহ।

 

Comments are closed.