Gold ₹145,650/10g
Silver ₹243.80/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 July 2026

‘উড়ন্ত গায়ে হলুদের পর এবার একমুঠো সিঁদুর পরে বিয়ে হয়ে গেল গৌরীর’! ‘গৌরী এলো’র নতুন প্রোমোতে তীব্র উত্তেজনা সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল প্রোমো

‘উড়ন্ত গায়ে হলুদের পর এবার একমুঠো সিঁদুর পরে বিয়ে হয়ে গেল গৌরীর’! ‘গৌরী এলো’র নতুন প্রোমোতে তীব্র উত্তেজনা সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল প্রোমো

সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘গৌরী এলো’র সম্প্রচার। প্রথম থেকেই ধারাবাহিকের নির্মাতারা জানিয়েছিলেন অবাস্তব কোন কিছু নয় বরং ভক্তির সঙ্গে বিশ্বাস মিলেমিশে গড়ে উঠবে এই ধারাবাহিকের পটভূমিকা। তবে প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছিল এই ধারাবাহিকের নায়িকা গৌরী পার্বতীর অংশ। অপরদিকে ধারাবাহিকের নায়ক ঈশান মহাদেবের অংশ।

তাই তাদের মধ্যে বিয়ে হবে একথা বেশ বুঝতে পেরেছিলেন দর্শকদের একটি বড় অংশ। তবে এবার ধারাবাহিকের নতুন প্রোমো দেখে চমকে গেলেন তারা। কারণ বিয়ের দৃশ্যটি ছিল তাদের কাছে বেশ অপ্রত্যাশিত। প্রসঙ্গত গ্রামের মোড়ল মিথ্যা অপবাদ দিয়ে গৌরীর পরিবারকে গ্রামছাড়া করতে চেয়েছিল।

কিন্তু ঈশান তার পাশে গিয়ে দাঁড়ায় বিপদ থেকে গৌরীকে রক্ষা করার জন্য। এরপরই দর্শকরা দেখতে পেয়েছিলেন গায়ে হলুদের সময় উড়ন্ত হলুদ গায়ে পড়ে ছিল ধারাবাহিকের নায়িকার। এবার দেখা গেল ঈশানকে সাবধান করার জন্য গৌরী তার কাছে যেতেই মা কালীর পায়ের তলা থেকে এক মুঠো সিঁদুর নিয়ে গৌরীকে নিজের বিবাহিতা স্ত্রী বলে দাবি করল ঈশান।

আরও পড়ুন: বক্স অফিসে সুনামি আনলো ‘দ্যা কাশ্মীর ফাইলস’, চলতি সপ্তাহেই ২০০ কোটির কালেকশন করতে পারে ‘দ্য় কাশ্মীর ফাইলস’, ভয় পাচ্ছে সালমান খান

এই প্রোমো দেখে এদিন দর্শকরা জানিয়েছেন গৌরী এবং ঈশানের যে বিয়ে হবে সে কথা তারা আগেই আন্দাজ করেছিলেন, তবে এত তাড়াতাড়ি বিয়ের দৃশ্য দেখতে হবে তা বুঝতে পারেননি তারা। ধারাবাহিকের অনুগামীরা জানিয়েছেন আসল পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment