Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 July 2026

এডিটিং এর খোঁচায় বেঁকে গেলো হাত!ফের একবার ট্রোলিংয়ের শিকার ঐন্দ্রিলা, ভাইরাল ছবি

এডিটিং এর খোঁচায় বেঁকে গেলো হাত!ফের একবার ট্রোলিংয়ের শিকার ঐন্দ্রিলা, ভাইরাল ছবি

গত শনিবার কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হয়েছিল দুর্গাপুজোর বিসর্জন কার্নিভাল। সেই কার্নিভালে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড তারকা। এই অনুষ্ঠানে মন্ত্রী সুজিত বসুর পুজো শ্রীভূমি স্পোর্টিংয়ের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন তারকা জুটি অঙ্কুশ ও ঐন্দ্রিলা। লাল শাড়ি ও গয়নায় রীতিমতো পরীর মত লাগছিল মিষ্টি ঐন্দ্রিলাকে। কিন্তু সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই শুরু হয়ে গেছে হাসির দামামা। কিন্তু কেন?

নিন্দুকেরা দাবি করেছেন, বীভৎসভাবে এডিটিং করতে গিয়ে ঐন্দ্রিলা ছবিতে তার ডান হাতটি বেঁকিয়ে ফেলেছেন। রেড রোডের কার্নিভালে লাল শাড়ি পরিহিতা যে ঐন্দ্রিলাকে দেখে নতুন করে ক্রাশ খেয়ে ছিল বহু মানুষ, তাকে এখন দেখে অনেকেই রীতিমত হেসে লুটোপুটি খাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলিতে সবার নজর ঐন্দ্রিলার ডান হাতের দিকে। এই ছবিগুলিতে ঐন্দ্রিলার বাম হাতটি একদম ঠিকঠাক, কিন্তু তার ডান হাতটি কব্জির থেকে কিভাবে সম্পূর্ণভাবে আলাদা রকম দেখতে লাগছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

বেশ কিছু মানুষ দাবি করেছেন, এই কাণ্ড ঘটেছে এডিটিং এর জন্য। নিজেকে আরও রোগা দেখানোর জন্য এডিট করতে গিয়ে খুব খারাপ ভাবে ঐন্দ্রিলার হাত সরু হয়ে বেঁকে গিয়েছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসার পর নানা রকম নেতিবাচক কমেন্টে ভরিয়ে দিয়েছেন নিন্দুকেরা। কিন্তু এখনো পর্যন্ত অভিনেত্রী এই ট্রেলিং এর কোনরকম জবাব দেননি। নেতিবাচক কমেন্টের পাশাপাশি বেশ কিছু মানুষ ঐন্দ্রিলার সৌন্দর্যের তারিফও করেছেন।

আরও পড়ুন: কাঁচা বাদাম পাকা বাদাম গান নয়, গানের জন‍্য দরকার আসল শিক্ষা, ভাইরাল সংষ্কৃতি নিয়ে মা বললেন পণ্ডিত অজয় চক্রবর্তী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment