Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
21 June 2026

সৌমিতৃষা নন, বরং ‘মিঠাই’য়ের মুখ্য ভূমিকায় অভিনয় করার কথা ছিল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য সেনের, সামনে এল তার বাদ পড়ার আসল কারণ, কেন বাদ পড়লেন তিনি? ভাইরাল কথা

সৌমিতৃষা নন, বরং ‘মিঠাই’য়ের মুখ্য ভূমিকায় অভিনয় করার কথা ছিল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য সেনের, সামনে এল তার বাদ পড়ার আসল কারণ, কেন বাদ পড়লেন তিনি? ভাইরাল কথা

এই মুহূর্তে জি বাংলার সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হলো ‘মিঠাই’। টিআরপি তালিকাতেও নিজের প্রচ্ছন্ন দখলদারি ধরে রাখতে সক্ষম হয়েছে এই ধারাবাহিকটি। প্রসঙ্গত কিছুদিন আগে স্টার জলসার নতুন সম্প্রচারিত হওয়া ‘গাঁটছড়া’ ধারাবাহিকের কাছে টিআরপি তালিকার শীর্ষস্থান হারাতে হয়েছিল ‘মিঠাই’ ধারাবাহিকটিকে। কিন্তু প্রচুর পরিশ্রম দিয়ে আবারো হারানো স্থান পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত কলাকুশলীরা।

পাশাপাশি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাতে সক্ষম হয়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। মাত্র ২২ বছর বয়সেই তিনি অসাধারণ অভিনয় করে মন জয় করে নিয়েছেন দর্শকদের। তবে ‘মিঠাই’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয়ের আগে আরো একাধিক ধারাবাহিকে কাজ করতে দেখা গিয়েছে তাকে। তবে এবার সামনে এলো এক অজানা তথ্য।

আরও পড়ুন: ফিগার তো নয় যেন আগুন! নেট দুনিয়ায় ফের ভাইরাল বোল্ড ঋতাভরী চক্রবর্ত্তী!

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Sen (@aishwariasen)

জানা গেছে আরেকটু হলেই সৌমিতৃষা নন, বরং টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রীকে দেখা যেত ‘মিঠাই’ ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে। জানা গিয়েছে ‘ইচ্ছেনদী’ খ্যাত অভিনেত্রী ঐশ্বর্য সেনের চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত বেশ কিছু অজানা কারণবশত তাকে বাদ দিয়ে নেওয়া হয় সৌমিতৃষা কুন্ডুকে। তবে এই খবর জানার পর ‘মিঠাই’ ধারাবাহিকের অনুগামীরা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে ‘মিঠাই’ এর চরিত্রে এই মুহূর্তে সৌমিতৃষা ছাড়া আর কাউকেই তারা ভাবতে পারছেন না।

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Sen (@aishwariasen)

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment