Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
9 July 2026

তহবিলের ১ কোটি টাকা দিয়ে অক্সিজেন কনসেন্ট্রেটরের ব্যবস্থা অক্ষয়-টুইঙ্কলের

তহবিলের ১ কোটি টাকা দিয়ে অক্সিজেন কনসেন্ট্রেটরের ব্যবস্থা অক্ষয়-টুইঙ্কলের

দেশ দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে উঠতে না উঠতেই নতুন শঙ্কা… চিকিৎসকরা জানাচ্ছেন, খুব শীঘ্রই আসতে চলেছে তৃতীয় ওয়েভ। এই সঙ্কটের সময় একাধিক বলিউড তারকা করোনা সংক্রমিতদের সাহায্যে এগিয়ে এসেছেন।

এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড তারকা অক্ষয় কুমার এবং তাঁর স্ত্রী টুইঙ্কল খান্না। করোনা মোকাবেলায় তহবিলে জমা পড়া ১ কোটি টাকার অনুদান দিয়ে অক্সিজেন কনসেন্ট্রেটরের ব্যবস্থা করলেন তাঁরা। সোমবার সেকথা নিজেই ট্যুইট করে জানা অভিনেত্রী টুইঙ্কল খান্না।

টুইঙ্কল খান্না নিজের টুইটারে ঘোষণা করেন, তহবিল থেকে যে অর্থ সংগ্রহ করেছেন তা দিয়ে দেশজুড়ে মানুষের জন্য অক্সিজেন কনসেন্ট্রেটারের ব্যবস্থা করতে সক্ষম হয়েছেন তাঁরা। প্রায় ১ কোটি টাকা অনুদান হিসেবে জমা পড়েছে তহবিলে। অনুদানকারীদের ধন্যবাদও জানিয়েছেন টুইটার পোস্টে।

আরও পড়ুন: সাইফ আলী খানের সঙ্গে বিয়ের আগে মাত্র নবম শ্রেণীতে পড়ার সময় অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন বলিউডের বেবো, হৃত্বিক রোশন থেকে শুরু করে শাহিদ কাপুর একাধিক সম্পর্কে জড়িয়ে ছিলেন সুপারস্টার অভিনেত্রী

https://twitter.com/mrsfunnybones/status/1399346393395859457?s=20

সূত্রের খবর, তাঁরা দু’জন চিকিৎসা সহায়তা এবং অন্যান্য জরুরী ওষুধপত্র মানুষের কাছে পৌঁছে দিতে ত্রাণ-তহবিল গঠনের উদ্যোগ নিয়েছিলেন। তহবিলের সেই অর্থ দিয়ে হাসপাতালগুলিতে অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ করে সহায়তা করেছেন এই বলিউড জুটি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment