Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
8 July 2026

উমা ও অভিমুন্যর ফুলশয্যা আটকাতে উমা কে আগুনের মুখে ঠেলে বিপদের ইঙ্গিত দিলো আলিয়া, ‘উমা’ ধারাবাহিকে চলছে জমজমাট তিনদিন পর্ব, ভাইরাল ভিডিও

উমা ও অভিমুন্যর ফুলশয্যা আটকাতে উমা কে আগুনের মুখে ঠেলে বিপদের ইঙ্গিত দিলো আলিয়া, ‘উমা’ ধারাবাহিকে চলছে জমজমাট তিনদিন পর্ব, ভাইরাল ভিডিও

বর্তমানে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো উমা। একটি সাধারণ মেয়ে ক্রিকেটার হয়ে ওঠার স্বপ্ন পূরণ করার এই গল্প দর্শকদের মনোরঞ্জন করেছে প্রথম দিন থেকেই। বর্তমানে ধারাবাহিকের ধামাকাদার পর্ব চলছে। ইতিমধ্যেই নানা রকমের টুইস্ট এর মাধ্যমে ধারাবাহিকের মুখ্য চরিত্র উমা এবং অভিমুন্য বিয়ে হয়ে গিয়েছে। যেখানে অভিমুন্য আগে থেকেই জনপ্রিয় ক্রিকেটার আলিয়ার সঙ্গে ঠিক করা ছিল সেখানে অভি আলিয়ার কীর্তিকলাপ ধরে ফেলে এবং বিয়ের মন্ডপে আলিয়াকে ফেলে উমার সিঁথিতে সিঁদুর দিয়ে তাকে আচার্য বাড়ির বউ হিসেবে সম্মান দেয়। বিয়েতে উপস্থিত অভির পরিবারের বেশির ভাগ সদস্যই আচার্য বাড়ির নতুন বউ হিসেবে উমা কে মেনে নিল অভিমুন্য বাবা এবং অভিমুন্য পিসিমণি কিছুতেই উমাকে আচার্য বাড়ির বউ হিসেবে মানতে নারাজ। যার কারণে অভিমুন্য সঙ্গে উমার ফুলশয্যায় বাধা হয়ে দাঁড়িয়েছে তার পিসি।

ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন একটি প্রমো ভিডিও সকলের সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে অভির সঙ্গে এক ঘরে ফুলশয্যা করতে দেয়া হচ্ছে না উমাকে এবং উমাকে অভিমুন্য নাম করে বাগানে নিয়ে যায় আলিয়া। এরপর হঠাৎই উমার চারপাশে আগুন লাগিয়ে দেয় সে। এবং অভিমুন্য সঙ্গে বিয়ে করার জন্য হুমকি পর্যন্ত দেয় উমাকে। কিন্তু উমাও চুপ করে থাকার পাত্রী নয়। আলিয়ার কথার পাল্টা জবাব দেয় সে, সে বলে উমা এত তাড়াতাড়ি মাঠে নেমে আউট হবার খেলোয়াড় নয়।

অভিমুন্য দের পারিবারিক ব্যবসা বাঁচানোর জন্য অভিমুন্য বাবা আলিয়ার সঙ্গে অভিমুন্য বিয়ে দিতে বাধ্য হন। কিন্তু অভিমুন্য এসব এর ধারধারে না তাই আলিয়াকে প্রত্যাখ্যান করে উমাকে নিজের স্বপ্ন পূরণ করতে সাহায্য করার জন্যই বিয়ে করে সে। এবং অভিমুন্য এটাও জানতে পারি যে প্রভাবশালী কিছু ব্যক্তিরা মিলে উমার খেলার ক্যারিয়ার বন্ধ করতে চাইছে যার জন্য উমার স্বপ্ন পূরণ করার জেদ আরো চেপে বসে তার মধ্যে।

আরও পড়ুন: সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি বাড়ির নামের অদ্ভুত অদ্ভুত ডাকনাম সকলের থাকে, চলুন জেনে নিই জনপ্রিয় প্রিয় কিছু অভিনেত্রীর ডাকনাম

আপাতত এই ধারাবাহিকের জমজমাট তিনদিন ধামাকা পর্ব চলবে ৮ থেকে ১০ই জানুয়ারি পর্যন্ত। ধারাবাহিকের আগামী পর্বে কি হচ্ছে জানতে চাইলে চোখ রাখতে হবে সোম থেকে রবি ঠিক সন্ধে সাতটায় জি বাংলার পর্দায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment