Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

অল্প সাফল্য পেয়েই অহংকার বেড়ে গিয়েছে আলিয়ার? ছবিতে ছোটো চরিত্রে অভিনয় করানোর জন্য ক্ষেপে গিয়ে সোশ্যাল মিডিয়ায় পরিচালক এস এস রাজামৌলি কে আনফলো করে দিলেন অভিনেত্রী আলিয়া ভাট, মুছলেন তাঁর সঙ্গে তোলা সব ছবি, বলিউড ডিভার দক্ষিণে কদর নেই

অল্প সাফল্য পেয়েই অহংকার বেড়ে গিয়েছে আলিয়ার? ছবিতে ছোটো চরিত্রে অভিনয় করানোর জন্য ক্ষেপে গিয়ে সোশ্যাল মিডিয়ায় পরিচালক এস এস রাজামৌলি কে আনফলো করে দিলেন অভিনেত্রী আলিয়া ভাট, মুছলেন তাঁর সঙ্গে তোলা সব ছবি, বলিউড ডিভার দক্ষিণে কদর নেই

বলিউডের পাশাপাশি এবারে দক্ষিণী ছবিতেও কাজ শুরু করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি মুক্তি পাওয়া আর আর আর ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে আলিয়াকে। পরিচালক এস এস রাজামৌলির এই ছবিতে খুব ছোট চরিত্র হলেও আলিয়ার চরিত্র বেশ নজর কেড়েছে এই ছবিতে। রামচরণের স্ত্রী সীতার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী। এই ছবির জন্য তেলেগু ভাষা শিখতে হয়েছে আলিয়া কে।

ছবির জন্য প্রথমবার প্রচারে বেরিয়েছিলেন আলিয়া। তখনই তাকে তেলেগু ভাষা বলতে শোনা যায়। আর নিজের তেলেগু ভাষা দিয়ে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী। কিন্তু দ্বিতীয় প্রচারে আর দেখা মেলেনি আলিয়ার। সারা বিশ্বে এই ছবি মাত্রই ৩ দিনেই ৫০০ কোটি ব্যবসা করেছে। তখনই দ্বিতীয় দফায় প্রচার শুরু করেছেন পরিচালক।

সূত্রের খবর অনুযায়ী আলিয়াকে অত্যন্ত ছোটো চরিত্র দেওয়ার কারণে পরিচালক এস এস রাজামৌলির উপর বেজায় চোটে রয়েছেন অভিনেত্রী। ছবিতে মাত্র ১০-১২ মিনিট স্ক্রীন টাইমিং পেয়েছেন আলিয়া। সংলাপও খুব ছোটও ছিল। যদিও এই টুকু চরিত্রের জন্য ৯ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন আলিয়া।

আরও পড়ুন: পাহাড়ের কোল থেকে একের পর এক ছবি পোস্ট, নিজের লাদাখ ভ্রমণের বরফ ঘেরা সৌন্দর্যের ছবি তে পার্ফেক্ট ফিগারে ভক্তদের মনে ঝড় তুললেন অভিনেত্রী মনামী

কিন্তু শেষমেষ এত কম টাইমিং দেখে ক্ষেপে রয়েছেন তিনি। শোনা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পরিচালকে আনফলো করে দিয়েছেন। এমনকি সমস্ত ছবিও ডিলিট করে দেয়। প্রথম থেকেই এত ছোটো চরিত্রের জন্য রাজামৌলির উপর রেগে ছিলেন অভিনেত্রী। দর্শকদেরও একই দাবি আলিয়া প্রতিভা দেখানোর জন্য আরেকটু সময় দেওয়া উচিত ছিল পরিচালকের। যদিও আলিয়া অথবা রাজামৌলি কেউই এই বিষয় নিয়ে কোনো জবাব দেননি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment